আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

বিশ্ব জয় করল বাংলাদেশের জামাতা

বিশ্ব জয় করল বাংলাদেশের জামাতা

ফ্রান্সের সবচেয়ে মূল্যবান ও ঝুকিপূর্ণ খেলা কাননি কাইয়াক চ্যাম্পিয়ন হলেন দ্যনি গার্জ শানু। ফ্রান্সের রানী খ্যাত শহর মারসাই এর বাসিন্দা তিনি। এ খেলায় বিশ্বের নামিদামি অনেক খেলোয়াড়কে পেছনে ফেলে তিনি ফ্রান্সের চ্যাম্পিয়নই শুধু নন অলিম্পিকসহ ওয়াল্ড চ্যাম্পিয়ন হয়েছেন।বাংলাদেশি মেয়ে নুসরাত এর সাথে ফরাসি নাগরিক দ্যনির প্রথমে প্রেম হয় এবং পরে ২০১১ সালে তাদের বিয়ে হয়। নুসরাত এর দেশের বাড়ি বাংলাদেশের হবিগঞ্জের জেলায়। নুসরাত এর বাবা দীর্ঘ ৩০ বছর থেকে ফ্রান্সের মারসাই শহরে বাস করছেন। দ্যনি এক কথায় বাংলাদেশের জামাই। মারসাইয়ে দ্যনি’র শ্বশুর কবির সাহেবের সঙ্গে এ বিষয়ে বিস্তারিত আলোচনায় উঠে আসে অনেক বিষয়। শুধু মেয়ের জামাই নয় এখন নিজের ছেলেও এ খেলায় নাম লিখিয়েছে।কিভাবে এ খেলায় ছেলে আসল জানতে চাইলে দ্যনি’র শ্বশুর কবির বলেন, দ্যনি গার্জ এর হাত ধরে ঝুকিপূর্ণ এ খেলায় নাম লিখিয়েছে ছোট ছেলে ম্যাক্সিম কবীর। ১৪ বছর বয়সী ম্যাক্সিম আগামী বছর ফ্রান্সের জাতীয় দলে খেলবে বলে জানান তিনি। জাতীয় দলে ঢোকার পর মারসাই থেকে অন্য শহরে চলে যাবে ম্যাক্সিম। ম্যাক্সিম বর্তমানে কলেজের শেষবর্ষে অধ্যায়ন করছে। আগামী বছর চুড়ান্ত পরীক্ষা দিয়ে বাংলাদেশের উচ্চমাধ্যমিক সমমানের ব্যাক লেভেলে পড়বে।একজন বাবা হিসেবে তার অনুভূতি কি জানতে চাইলে তিনি বলেন, এটা খুব ঝুকিপূর্ণ খেলা। যখন তারা ছোট্ট আকারের সাত কেজি ওজনের নৌকা নিয়ে উত্তাল পানিতে প্রতিযোগিতায় নামে সে সময় প্রতিটি মুহুর্ত শঙ্কায় কাটে। কারণ মনে হয় এই বুঝি পানির ঢেউ নৌকাটি উল্টে দিল। যদিও বা প্রতিটি মোড়েই থাকে বিশেষ নিরাপত্তা বাহিনী। খেলাটি ঝুকিপূর্ণ হয়েও মেয়ের জামাইয়ের সাফল্য ও সে পথে নিজের সন্তানের পদচারণা তাকে অন্য রকম একটা অনুভূতি দেয়। একজন গর্বিত পিতা হিসেবে তিনি চান তার ছেলেও পাশাপাশি ফ্রান্স প্রবাসী বাংলাদেশিদের সন্তানেরাও এ খেলায় এগিয়ে আসুক। খেলাটি ব্যয়বহুল হলেও সফলতা ধরা দিলে অর্থবিত্ত ও সম্মান সবই আসে।

শেয়ার করুন

পাঠকের মতামত