আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

সকল অরগানাইজেশনের সম্মিলিত সম্মেলন ফোবানা-২০১৬

সকল অরগানাইজেশনের সম্মিলিত সম্মেলন ফোবানা-২০১৬

গত ২০শে আগষ্ট, ২০১৬ শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় ভার্জিনিয়ার স্প্রিংফিল্ডস্থ “ডেরা” রেষ্টুরেন্টে ফোবানা সম্মেলন ২০১৬-এর হোষ্ট অর্গানাইজেশন বাগডিসি/ফোবানা সম্মেলন হোষ্ট কমিটি এবং বাকোডিসি’র যৌথ উদ্যোগে নতুন প্রত্যয় নিয়ে যৌথভাবে ফোবানা সম্মেলনে কাজ করার লক্ষ্যে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় বাগডিসি/ফোবানা সম্মেলনের হোষ্ট কমিটি এবং বাকোডিসি’র সকল নেতা-কর্মীবৃন্দসহ ওয়াশিংটন মেট্রো এলাকার বাঙ্গালী কমিউনিটির অনেক সাংগঠনিক কর্মী এবং নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এই ঐতিহাসিক তাৎপর্যপূর্ন সভায়। সভার প্রারম্ভেই ফোবানা হোষ্ট কমিটির প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ আলমগীর,  কনভেনর জনাব এটিএম আলম এবং সদস্য সচিব, নুরুল আমিন নুরু সবাইকে এই গুরুত্বপূর্ন সভায় স্বাগতম জানান এবং সভায় উপস্থিত হয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।  সভাচলাকালীন সকল নেতা-কর্মীদের বক্তব্যে যে বিষয়টি প্রতীয়মান হয় তাহল, ওয়াশিংটন প্রবাসী সকল বাংলাদেশী ঐক্যবদ্ধভাবে কাজ করে ফোবানাকে এবং পাশাপাশি আমাদের সমাজকে প্রগতি ও উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর এবং একতার ভিত্তিতে পথচলার মাধ্যমেই তা সম্ভব।

বাকোডিসি’র নেতৃবৃন্দের পক্ষ থেকে বক্তব্য দেয়ার সময় বাকোডিসি’র সভাপতি জনাব কাজী এম, রহমান এবং সাধারণ সম্পাদক তালহা রহমান এই যৌথ উদ্যোগকে স্বাগতম জানিয়ে আসন্ন ফোবানা সম্মেলনে একাত্মতা ঘোষনা করেন এবং সম্মেলন পরবর্তী ওয়াশিংটন মেট্রো এলাকার বাংলাদেশী কমিউনিটির যে কোন কল্যানমূলক কাজে সহযোগিতা করার পূর্ন আশ্বাস প্রদান করেন। এছাড়া বাকোডিসির পক্ষে বক্তব্য দিতে গিয়ে জনাব এম,জি,এম হোসেন উল্লেখ করেন যে, এই যৌথ উদ্যোগে ত্যাগ স্বীকার করে বাকোডিসি ফোবানার সাথে একাত্মতা ঘোষনা করছে।  ফোবানা হোষ্ট কমিটির প্রেসিডেন্ট, জনাব মোহাম্মদ আলমগীর বাকোডিসি’র সকল নেতা-কর্মীকে অভিনন্দন জানান তাদের আয়োজিত অনুষ্ঠান প্রত্যাহার করে, ত্যাগ স্বীকার করে ওয়াশিংটনের প্রবাসী বাঙালিদের বৃহত্তর স্বার্থে ফোবানা হোষ্ট কমিটির সাথে একাত্বতা ঘোষনা করে ফোবানার হাতকে আরও শক্তিশালী করার জন্য।  তিনি তার বক্তব্যে উল্লেখ করেন যে, এটা কারো একার বিজয় নয়, এটা কোন ব্যক্তি বা সংগঠনের বিজয় নয়- এটা ওয়াশিংটনবাসী সকল বাংলাদেশীদের বিজয়, আর এই একতার ভিত্তিতেই আমরা আগামীতে আরও অনেক কাজ করতে সক্ষম হবো যদি আমরা একসঙ্গে কাজ করার জন্য এমনিভাবে ঐক্যবদ্ধ থাকতে পারি।

একসঙ্গে যৌথভাবে কাজ করে ফোবানা সম্মেলনকে সফল করার জন্য সবাই প্রত্যয় ব্যক্ত করেন এবং শুধু ফোবানাই নয়, ফোবানা পরবর্তী সময়েও এই একতা এবং ঐক্যবদ্ধ সমাজ উন্নয়ন প্রয়াস অব্যাহত রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন সকল নেতা-কর্মীবৃন্দ। উল্লেখ্য,  বাকোডিসি এবং বাগডিসি/ফোবানা হোষ্ট কমিটির এই যৌথ উদ্যোগের এই প্রয়াস বাস্তবায়নের পেছনে ফোবানার সাইন্স এন্ড টেকনলজি-র চেয়ারপারসন, জনাব ডঃ গোলাম মাওলার বিশেষ অবদান ছিল বলে জানান ফোবানা হোষ্ট কমিটির প্রসিডেন্ট, জনাব মোহাম্মদ আলমগীর।  বাগডিসি/ফোবানা হোষ্ট কমিটি ওয়াশিংটন প্রবাসী সকল বাংলাদেশীদের মধ্যে একতার বন্ধন দৃঢ় করে একটি ইতিহাসের সৃষ্টি করেছে বলে সবাই মনে করেন এবং তা আমাদের সমাজের আগামীর পথচলায় ঐক্যবদ্ধ প্রয়াসে পাথেয় ও অনুপ্রেরণা হয়ে থাকবে। বাগডিসি/ফোবানা হোষ্ট কমিটি এবং বাকোডিসি’র এই যৌথ উদ্যোগকে সানন্দে স্বাগত জানিয়ে তাদের অভিনন্দন জানিয়েছেন ফোবানা এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান, জনাব নাহিদ চৌধুরী এবং এক্সিকিউটিভ সেক্রেটারী, জনাব আজাদুল হক। তারা ওয়াশিংটন প্রবাসী সকল নেতা-কর্মীদের যৌথভাবে ফোবানার অগ্রযাত্রাকে শক্তিশালী করার জন্য সবাইকে অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করেন এবং উত্তর আমেরিকায় অবস্থানরত বাংলাদেশী কমিউনিটির উন্নয় ভাবনায় আগামীতেও ফোবানার সাথে থাকার জন্য অনুরোধ জানান।  

ওয়াশিংটন প্রবাসী সকল বাংলাদেশী অধিবাসীরা যে  নিজেদের মাঝখানে একতার বন্ধনে আবদ্ধ, এই ঐক্যবদ্ধতার মাধ্যমে তা তারা বিশ্বের সকল বাঙালি সমাজের কাছে তুলে ধরেছেন। এই যৌথ উদ্যোগ সবার মাঝে একতার সেতুবন্ধন তৈরী করতে সক্ষম হয়েছে বলে সবাই মনে করেন। ঐক্যবদ্ধ প্রয়াসে সবাই ব্রতী হয়ে ফোবানার সাথে একাত্বতা ঘোষনা করে যে  অগ্রযাত্রা শুরু করেছেন, তা আগামীতে ওয়াশিংটন মেট্রো এলাকার বাংলাদেশী কমিউনিটির জন্য কল্যান বইয়ে আনবে বলে উল্লেখ করেন জনাব মোহাম্মদ আলমগীর। সভা শেষে সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সভার সমাপ্তি টানা হয়।
 প্রেস বিজ্ঞপ্তি

শেয়ার করুন

পাঠকের মতামত