আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

ভার্জিনিয়ার উডব্রিজে বর্ণমালা শিক্ষাঙ্গনের বাৎসরিক বনভোজন

ভার্জিনিয়ার উডব্রিজে বর্ণমালা শিক্ষাঙ্গনের বাৎসরিক বনভোজন

অত্যন্ত আনন্দঘন ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে গত ২৭ শে আগস্ট'২০১৬, উডব্রিজ এর  লিসেলভানিয়া স্টেট পার্কের মনোরম পরিবেশে  সারাদিনব্যাপী অনুষ্ঠিত হলো - বর্ণমালা শিক্ষাঙ্গনের বাৎসরিক বনভোজন '২০১৬ । মেরিল্যান্ড, ওয়াসিংটন ডিসি এবং ভার্জিনিয়ার ৪০০ এর অধিক অতিথি গণ আনন্দ উৎসবের মাধ্যমে সারাদিন ব্যাপী এই মিলনমেলাকে স্মরণ করে দিয়েছিলো আমাদের বাঙালির ঐতিহ্যবাহী " চড়ুইভাতির" কথা ।

সকাল ৯ টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৮ টা পর্যন্ত সকল অতিথিদের আনন্দে মেতে রেখেছিলো বর্ণমালার নানারকম আয়োজনের মধ্য দিয়ে । সকালের নাস্তা দিয়ে শুরু হয় বনভোজনের প্রারম্ভিক যাত্রা । দূরদূরান্ত থেকে আগত অতিথিদের আগমনে  সকালের মিস্টি রোদে ভোরে উঠে বনভোজনের কানন । বিভিন্ন ধরণের খেলা -ছোট ছোট ছেলেমেয়েদের মাতিয়ে রাখে এক মিষ্টি ছোঁয়া , যেন রঙিন প্রজাপতির উড়ন্ত ডানায় ভোর করেছিল-প্রবাহিত নদীর হিমেল হাওয়া । ছোটদের পাশাপাশি বড়দের জন্য ছিল চমকপ্রদ খেলার আয়োজন । আগত অতিথিরা মেতে উঠেছিল দৈনন্দিন কাজের গ্লানি ভুলে এক অনাবিল আনন্দের উচ্ছাসে ।
বর্ণমালার এই বনভোজনে সব ধরণের আয়োজনের মধ্যে ছিল সকালের নাস্তা , আইসক্রিম পার্টি , সারাদিনের জন্য স্নাক্স, মধ্যাহ্ন ভোজের ব্যবস্থা,  যা ছিল  রিমি ক্যাটারিংয়ের এক অনন্য পরিবেশনা। বর্ণমালার রেজিস্ট্রেশন বুথের দায়িত্বে ছিলেন মিস লিজা ও সাথী, খেলাধুলায় আকাশ, আইভি, মাহফুজ, রূপম, বিংগো খেলায় মনসুর আলম ও শ্রাবনী  এবং  অতিথি অভ্যর্থনায় ছিলেন সোহানি ও আলেয়া |

সারাদিনের এই আয়োজনে প্রধান আকর্ষণ ছিল raffle ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মৃদুল রহমান ও সোনিয়ার সঞ্চালনায় আগত অতিথি শিল্পীদের গানের আসরে গান গেয়ে শোনান অসীম বড়ুয়া ও জুয়েল বড়ুয়া, ছোটদের গানে শ্রাবনী ও অর্পিতা, নৃত্যে মায়া ও  ইশাল সহ অন্যান্য শিল্পীদের পরিবেশনায়  পোটোম্যাক নদীর তীর ঘেঁষে বনভোজনের পার্কটি হয়ে উঠে সুরেরমেলা। সাংস্কৃতিক অনুষ্ঠানের পর বিজয়ীদের মধ্যে ৫০ ইঞ্চি এলসিডি এইচডি টিভি,  টাচ স্ক্রিন ল্যাপটপ, ট্যাবলেট সহ বিভিন্ন পুরুস্কার প্রদান করা হয় ।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নর্দান ভার্জিনিয়ার সারা জাগানো আইটি প্রতিষ্ঠান ডাটা গ্রুপের সিইও  মহোদয় জনাব জাকির হোসাইন । যিনি বর্ণমালার প্রতিষ্ঠা লগ্ন থেকে আর্থিক সহযোগিতা করে আসছেন এবং বর্ণমালা শিক্ষাঙ্গনের উপদেষ্টা হিসাবে সহযোগিতা করে আসছেন।

আগত অতিথিদের মধ্যে  কমনওয়েলথ মর্টগেজের সিইও জনাব তৌফিক মতিন , এমন রিয়েলিটির নিজাম উদ্দিন, রিয়েল্টর আলাউদ্দিন,  বাগডিসির নুরুল ইসলাম, আরটিভির আকাশ , ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির আবু রুমি , আক্তার হোসাইন , একতারার এস কে  মিলন, আবিয়ার গোলাম মওলা, উদয়ন ফাউন্ডেশনের  রেদওয়ান চোধুরী, বিশিষ্ট মুক্তিযোদ্ধা হারুন চৌধুরী সহ ফোবানার ওয়াশিংটন ডিসি ২০১৬ বিভিন্ন কর্মকর্তা  ও বর্ণমালার উপদেষ্টা মাহ্শাদুল আলম রূপম  সহ বর্ণমালার সকল বোর্ড মেম্বার গণ উপস্থিত ছিলেন ।
বর্ণমালার সারাদিনের এই আয়োজনে গ্রান্ড  স্পনসর ছিল কমনওয়েলথ মর্টগেজ । পাশাপাশি AMN রিয়েলিটি, অল স্টেট ইন্সুরেন্স, রিমি ক্যাটারিং , রেমিক্স এর মো কাদের , রাফিয়া ট্রাভেলস এর মোহাম্মদ রব্বানী,  বর্ণমালার উপদেষ্টা কচি  খান,  রিয়েল্টর-আলাউদ্দিন   এই বনভোজনের পৃষ্ঠপোষকতায় ছিলেন ।বর্ণমালার বাৎসরিক বনভোজনের সার্বিক সহযোগিতায় ছিলেন এন্থনি পিউস গোমেজ , মৃদুল রহমান , জাকির হোসেন, রূপম, দোলন, সাহাবুদ্দিন, বাবুল, নাঈম, মনসুর, উজ্জ্বল , রেদোয়ান, স্বপন, সিমকীয়া, লিজা , সাথী ও সেলিম। বর্ণমালার সভাপতি নাজনীন আখতার, আগত অতিথিদের সার্বিক সহযোগিতার জন্য ধন্যবাদ প্রদান ও সকলকে আগামী বছরের বনভোজনে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়ে বনভোজনের সমাপ্তি ঘোষণা করেন ।

শেয়ার করুন

পাঠকের মতামত