মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া
জ্যামাইকায় ছুরিকাঘাতে বাংলাদেশী নারী নিহত
কুইন্স এর জ্যামাইকায় বসবাসরত বাংলাদেশী নারী নাজমা খানম (৬০) বুধবার রাত ৯ টা ১৫ মিনিটে তার বাসা থেকে দেড় ব্লক দূরে ( ১৬০ স্ট্রিট ও নরমাল রোডে ) বুকে ছুরিকাহত হয়ে জ্যামাইকা হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
কেন তার উপর হামলা করা হয়েছে , কে বা কারা ছুরিকাঘাত করেছেন তা এখন র্পযন্ত জানা যায় নি। এই ঘটনার তদন্ত করছে পুলিশ।
একটি সূত্র জানিয়েছে, নিহত নাজমা খানম শরীয়তপুর সরকারী বালিকা বিদ্যালয়ের অবসর প্রাপ্ত শিক্ষিকা ছিলেন।
News Desk
শেয়ার করুন