আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

কানাডায় ট্রাকচাপায় বাংলাদেশ দূতাবাস কর্মকর্তার মেয়ে নিহত

কানাডায় ট্রাকচাপায় বাংলাদেশ দূতাবাস কর্মকর্তার মেয়ে নিহত

কানাডার রাজধানী অটোয়ায় ট্রাকচাপায় বাংলাদেশ দূতাবাস কর্মকর্তার মেয়ে নূসরাত জাহান (২৩)-এর মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্থানীয় সময় ১ সেপ্টেম্বর সকালে এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, দুর্ঘটনাকালে নূসরাত সাইকেল চালিয়ে বাসা থেকে দুই  ব্লক দূরে ক্লাসে যাচ্ছিলেন। লিয়ন স্ট্রিট ও লরিয়র অ্যাভেনিউ সংযোগস্থলে টমলিনসন কন্সট্রাকশনের একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।   

 মূলধারার বিভিন্ন টিভি চ্যানেল ও অনলাইন পত্রিকায় এ সংবাদ প্রকাশের পরপরই স্যোশাল মিডিয়ায় তা ছড়িয়ে পড়ে। এতে কানাডাস্থ বাংলাদেশ হাই কমিশনসহ প্রবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

নূসরাতের মৃত্যুতে অটোয়ার সিটি মেয়র জিম ওয়াটসন গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

ঘাতক ট্রাকটির মালিক টমলিনসন কন্সট্রাকশনও এক বিবৃতিতে এ ঘটনার জন্য গভীর দু:খ প্রকাশ করে জানিয়েছে, তাদের প্রতিষ্ঠান অভ্যন্তরীণ তদন্তের উদ্যোগ নিয়েছে। পুলিশের তদন্তকেও তারা সর্বাত্মক সহযোগিতা করছে। মাত্র তিন বছর আগে বাবার  চাকরির সুবাদে পরিবারের সঙ্গে অটোয়ায় এসেছিলো নূসরাত।

এদিকে নূসরাতের অকাল মৃত্যুতে কানাডা প্রবাসীদের মধ্যে গভীর শোকের পাশাপাশি ক্ষোভের সৃষ্টি হয়েছে ।

উল্লেখ্য, নিউইয়র্কে একের পর এক প্রবাসী হত্যাকাণ্ডের পর কানাডায় এমন ঘটনা জনমনে অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। এটি কি শুধু দুর্ঘটনা, নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড এ নিয়ে চলছে জোর আলোচনা।

শেয়ার করুন

পাঠকের মতামত