আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

ভার্জিনিয়ার বর্ণমালা শিক্ষাঙ্গনকে ‘শের ই বাংলা এওয়ার্ড’ প্রদান

ভার্জিনিয়ার বর্ণমালা শিক্ষাঙ্গনকে ‘শের ই বাংলা এওয়ার্ড’ প্রদান

গত ২৯ শে অক্টোবর ২০১৬ শনিবার বাংলাদেশ স্বাধীনতা সংসদ, ঢাকার সেগুনবাগিচাস্থ আখতার ইমাম মিলনায়তনে শের ই বাংলা এ কে ফজলুল হকের জীবন ও কর্ম শীর্ষক আলোচনা ও পুরস্কার বিতরন অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রবাসে বাংলা শিক্ষা ও সংস্কৃতি বিকাশে বিশেষ অবদানের জন্য বর্ণমালা শিক্ষাঙ্গনকে পুরস্কৃত করা হয় । উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রধান বিচারপতি এম তাফাজ্জল ইসলাম এবং প্রধান  আলোচক ছিলেন সুপ্রিম কোর্টের আপিল ডিভিশনের বিচারপতি মো: নিজামুল হক নাসিম। বিচারপতিদ্বয়ের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন বর্ণমালা শিক্ষাঙ্গনের  প্রেসিডেন্ট নাজনীন আকতার ।

প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট নাজনীন আখতার তার বক্তব্যে বলেন -তারই মতো কিছু স্বেচ্ছাসেবক বন্ধুদের সহায়তায় এই বাংলা স্কুল গড়ে তুলেছেন। বিশেষ করে সোহানী পারভীন , আলেয়া আকতার , আইভি দেওয়ান , রোকেয়া হাসি , সোনিয়া আলম , সিমকিয়া পারভীন, নুপুর সুলতানা সহ অনেকে স্বেচ্ছাসেবক হিসাবে স্কুলটি পরিচালনা করছেন বলে তিনি উল্লেখ করেন।

বাংলা শিক্ষাসহ নাচ , গান ও ইসলামী শিক্ষা কার্যক্রম এখানে বিনামূল্যে পরিচালিত হচ্ছে। বর্ণমালা শিক্ষাঙ্গন এর  "শের ই বাংলা এওয়ার্ড" প্রাপ্তিতে বৃহত্তর ওয়াশিংটন ডিসির সকল প্রবাসী বাঙালী , স্কুলের অভিভাবকসহ শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবক শিক্ষকদের প্রতি  কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সেই সাথে বাংলাদেশ স্বাধীনতা সংসদকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত