আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

টেক্সাসে বাংলাদেশির হাতে কৃষ্ণাঙ্গ দুর্বৃত্ত নিহত

টেক্সাসে বাংলাদেশির হাতে কৃষ্ণাঙ্গ দুর্বৃত্ত নিহত

ফাইল ফটো

টেক্সাসে বাংলাদেশীর গুলিতে এক কৃষ্ণাঙ্গ দুর্বৃত্ত নিহত হয়েছে। গত ২৯ অক্টোবর শনিবার রাত সাড়ে ৮টায় টেক্সাস অঙ্গরাজ্যে হিউস্টন সিটির বাফেলো স্পীডওয়ে এবং ওয়েস্ট ওরেম এলাকায় অবস্থিত সানী’জ ফুডমার্টে এ ঘটনা ঘটে।

স্টোরের সার্ভিলেন্স ভিডিও’র উদ্ধৃতি দিয়ে পুলিশ জানায়, নিহত লোকটি কাউন্টারের পেছনে যায় এবং এরপর ভিডিওতে আর দেখা যায়নি অর্থাৎ ভিডিও’র ফ্রেমের বাইরে যান। তবে গুলির শব্দের সাথে সাথে ঐ স্টোরের এক গ্রাহক দৌড়ে বাইরে যান-এটি ক্যামেরায় ধরা পড়েছে। মাইকেল লাবম নামক ঐ গ্রাহক কয়েক ফুট দূর থেকে তা প্রত্যক্ষ করেন।

নিহত লোকটি সিগারেট চায়, কিন্তু মূল্য পরিশোধ করবেন না। এ নিয়ে বিতর্ক হচ্ছিল। সিগারেটের প্যাকেট নিয়ে টানাটানির এক পর্যায়ে সে ম্যানেজার পলকের পেছনে যায় বলেও প্রত্যক্ষদর্শী পুলিশকে জানায়।

এই স্টোরের অপর ম্যানেজার (ঘটনার সময় স্টোরে ছিলেন না) সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে পুলিশকে জানান যে, ক্যাশ কাউন্টারের পেছনে একটিমাত্র দরজা এবং ছোট্ট জায়গা রয়েছে। বিনামূল্যে সিগারেট না পেয়ে ক্ষুব্ধ লোকটি ঐ স্থানে ঢুকে পড়ায় নিতান্তই আত্মরক্ষার্থে সে গুলি চালিয়েছে-এটি চরম সত্য। যদিও এমন কোন পরিস্থিতি হলে সাথে সাথে ৯১১ এ ফোন করার নির্দেশ রয়েছে স্টোর মালিকের।

মাইকেল লাবম স্থানীয় মিডিয়াকে বলেন, কাউন্টারের পেছনে যাওয়াটা কোনভাবেই উচিত হয়নি।

৩৪ বছর বয়েসী ম্যানেজার পলক অক্ষত রয়েছেন এবং পুলিশ বিস্তারিতভাবে তদন্ত চালাচ্ছে। ৩ নভেম্বর প্রাপ্ত সর্বশেষ সংবাদ অনুযায়ী গুলিবর্ষণের জন্যে পলককে জিজ্ঞাসাবাদ করা হয়। তাকে ছেড়ে দেয়া হলেও তার বিরুদ্ধে মামলা চলবে কিনা সেটি নির্দ্ধারিত হবে গ্র্যান্ডজুরির সিদ্ধান্তে।

অপর একটি সূত্র জানিয়েছে যে, এই স্টোরের মালিক হচ্ছেন বাংলাদেশী মোহাম্মদ হানিফ এবং গুলিবর্ষণকারি ম্যানেজার পলকের বাড়ি নোয়াখালী অঞ্চলে। প্রসঙ্গত উল্লেখ্য যে, সাম্প্রতিক বছরগুলোতে ফ্লোরিডা, ক্যালিফোর্নিয়া, টেক্সাস, নিউইয়র্ক, মিশিগান, জর্জিয়া, কানেকটিকাট, ওয়াশিংটন মেট্র এলাকাসহ বিভিন্ন অঙ্গরাজ্যে ডজনখানেকের অধিক বাংলাদেশী কর্মরত অবস্থায় গুলিবিদ্ধ অথবা ছুরিকাঘাতে নিহত হন। স্টোর থেকে মালালাল চুরি, মূল্য না দিয়ে জোরপূর্বক পণ্য নেয়া, নগদ অর্থ লুটে বাধা দেয়ার কারণে এসব বাংলাদেশীকে খুন করা হয়। তার পরিপ্রেক্ষিতে হিউস্টনের এই পলক আত্মরক্ষার্থে চরম এ পদক্ষেপ নিতে বাধ্য হন বলে অনেকে মনে করছেন।


এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত