আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

লস এঞ্জেলেসে বিক্রমপুরবাসীর পিকনিক অনুষ্ঠিত

লস এঞ্জেলেসে বিক্রমপুরবাসীর পিকনিক অনুষ্ঠিত

না গরম, না ঠাণ্ডা। নাহিশীতোষ্ণ আবহাওয়ায় আনন্দঘন এক পিকনিক উপভোগ করলো লস এঞ্জেলেস প্রবাসী বিক্রপুরবাসী।  গত ৬ নভেম্বর রবিবার বিক্রমপুরবাসীর সামাজিক সংগঠন ‘বিক্রমপুর এসোসিয়েশন, এলএ’-এর উদ্যোগে এক পিকনিকে এই আনন্দ উপভোগ করেন প্রবাসীরা।



স্থানীয় হোয়াইটার নেরোওস পার্কে ফ্রেন্ড স্টাফ নিয়ে আয়োজিত এই পিকনিকে প্রবাসী বিক্রমপুরবাসীসহ অন্যান্য জেলার প্রবাসীরাও অংশ নেন। এতে খেলাধূলা ও মিউজিকসহ নানা বিনোদনমূলক কার্যক্রম আয়োজন করে সংগঠনটি।

ছোটদের মজাদার বিভিন্ন খাবারের পাশাপাশি বড়দের বিভিন্ন ধরেণের খাবার, স্ন্যক্সসহ নানা আয়োজনে মগ্ন ছিলেন আয়োজকরা। লেকের পাড়ের সুশীতল বাতাস, আর সবুজ প্রকৃতিতে খোলা হাওয়ায় প্রাণ ভরে নিশ্বাস নেওয়া আর ক্যামেরার ক্লিক সবার মনে বইয়ে দিয়েছিলো অন্যরকম আবেশ। সবাই ব্যাপক উপভোগ করেন পিকনিকটি।



পিকনিকের শেষ দিকে বাচ্চাদের নিয়ে আয়োজিত বিভিন্ন খেলার পুরষ্কার বিতরণীও অনুষ্ঠিত হয়।

এছাড়াও একটি বিশেষ র‌্যাফেল ড্র’র ব্যবস্থা ছিলো পিকনিকে। র‌্যাফেল ড্র থেকে আয় হয় ১১৫৫ ডলার। এর সাথে যোগ করে বাংলাদেশের প্রখ্যা্ত গীতিকার, সুরকার ও সংগীত শিল্পী, বিক্রপুরের কৃতি সন্তান আলা উদ্দিন আলীর চিকিৎসার্থে ২০০০ ডলার প্রদান করা হয় সংগঠনের পক্ষ থেকে।

পিকনিক আয়োজকদের মধ্যে রয়েছেন মেহেদী হাসান, ঢালী রশদি দিপু, শাহেদ খান ডলি, স্বপন বাহার, মারুফ ইসলাম, সালমা খানম (ময়না), লিংকন খান, জয়, জাবেদ খন্দকার, আতাউর রহমান ও কবির তানিয়া। বিশেষ সহযোগিতা করেন মুকুল চৌধুরী ও ড. আব্দুল হাশেম। পিকনিকের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোঃ আলি খান ( আলি ভাই)।

এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত