আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

কানাডার সাবেক প্রধানমন্ত্রীর আসনে প্রার্থী বাংলাদেশি খালিশ

কানাডার সাবেক প্রধানমন্ত্রীর আসনে প্রার্থী বাংলাদেশি খালিশ

কানাডার সাবেক প্রধানমন্ত্রী স্টিফেন হারপারের ছেড়ে দেওয়া আসনে অনুষ্ঠেয় উপনির্বাচনে এনডিপির প্রার্থী হচ্ছেন বাংলাদেশের মাগুরার ছেলে খালিশ আহমেদ।

গত বছরের আগস্ট মাসে স্টিফেন হারপার হাউস অব কমন্স থেকে পদত্যাগ করলে ক্যালগেরি হেরিটেজ আসনটি শূন্য হয়ে যায়। আগামী ২৫ ফেব্রুয়ারির মধ্যে এই আসনে নতুন নির্বাচন হতে হবে।

বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার রাজনীতিক খালিশ আহমেদের বাড়ি মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের হরেকৃষ্ণপুর গ্রামে।

বাংলাদেশের নিভৃত গ্রাম থেকে কানাডার জাতীয় সংসদ নির্বাচনে খালিশের প্রার্থী হওয়ার গল্প এখন মাগুরার মানুষের মুখে মুখে। প্রথম কোনো বাংলাদেশি বংশোদ্ভূত তরুণের কানাডার জাতীয় নির্বাচনে অংশগ্রহণ তাৎপর্যপূর্ণ ঘটনা বলে মনে করা হচ্ছে।

জানা গেছে, ক্যালগেরি হেরিটেজ আসনের আসন্ন উপনির্বাচনে বিশিষ্ট জ্বালানি বিজ্ঞানী খালিশ আহমেদের মনোনয়ন নিয়ে আলোচনা হচ্ছে। এই আসনটি কনজারভেটিভ পার্টির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। গত জাতীয় নির্বাচনে খালিশ আহমেদ ক্যালগেরি সিগন্যাল এলাকা থেকে এনডিপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। সেই নির্বাচনে তিনি হেরে যান।

এবার মূলধারার মিডিয়া এবং জনগণের মধ্যে খালিশ আহমেদের বক্তব্য বিশেষ গুরুত্ব পাওয়ায় স্টিফেন হারপারের ছেড়ে দেওয়া আসনে খালিশ আহমদের মনোনয়নের ব্যাপারে চিন্তাভাবনা শুরু করে সেখানের জনপ্রিয় রাজনৈতিক দল এনডিপি। এখন পর্যন্ত তিনিই একমাত্র সম্ভাব্য প্রার্থী হিসেবে এনডিপির বিবেচনায় রয়েছেন।

এই ব্যাপারে খালিশ আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, প্রার্থিতার ব্যাপারে তিনি এনডিপির সবুজ সংকেত পেয়েছেন।

তিনি আরো বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রীর ছেড়ে দেওয়া আসন হিসেবে ক্যালগেরি হেরিটেজ আসনটি রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংগত কারণেই রাজনৈতিক বিশ্লেষক ও মিডিয়ার বিশেষ গুরুত্ব থাকবে এই আসনের উপনির্বাচনের দিকে। ফলে এই আসনের প্রার্থীরা বড় ধরনের প্রচারণাও পাবেন।’

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত নির্বাচনে হেরে গেলেও বাংলাদেশি বংশোদ্ভূত তরুণের বক্তৃতা-কথাবার্তা আলবার্টাবাসীর বিশেষ নজর কাড়তে সমর্থ হয়। আলবার্টার মূলধারার মিডিয়াগুলোও তাকে বিশেষ গুরুত্ব দেয়। নির্বাচনী প্রচারণায় দেওয়া তার ভাষণ স্থানীয় কয়েকটি টিভি চ্যানেল গুরুত্ব দিয়ে প্রচার করায় তিনি নির্বাচনী আলোচনার কেন্দ্রে অবস্থান করছেন। কনজারভেটিভ পার্টি এই আসনে ব্যবসায়ী বব বেনজেনকে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে।

প্রসঙ্গত, খালিশ আহমেদ মহম্মদপুর উপজেলা সদরের হরেকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া শুরু করেন। সেখান থেকে উপজেলা সদরের ঐতিহ্যবাহী আরএসকেএইচ ইনস্টিটিউশনে ভর্তি হন। তার বাবা আফছার উদ্দিন আহমেদ এই প্রতিষ্ঠানের স্বনামধন্য শিক্ষক ছিলেন। মাতা খুরশিদা পারভীন গৃহিণী।  

১৯৮৮ সালে এসএসসি পাস করার পর নানাবাড়ির এলাকা রাজবাড়ী সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ভূ-তত্ত্বে স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে পিএইচডি করতে নরওয়ে যান। সেখানে আরেক দফা এমএ ডিগ্রি নিয়ে চলে আসেন কানাডার ক্যালগেরিতে। সেখানে তেল কোম্পানিতে ভূতত্ত্ববিদ হিসেবে ক্যারিয়ার গড়ে তোলেন।

ভূতত্ত্ববিদ হিসেবে বিশেষ অবদান রাখায় তিনি কানাডায় ব্যাপক জনপ্রিয়তা পান। একসময় মূলধারার রাজনীতিতে জড়িয়ে পড়েন। স্ত্রী হামিদা নাসরিন, এক ছেলে ও মেয়েকে নিয়ে কানাডায় বাস করেন খালিশ আহমেদ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করা হামিদা নাসরিন কানাডার একটি কর্পোরেট প্রতিষ্ঠানে চার্টার্ড প্রফেশনাল অ্যাকাউনটেন্ট পদে কর্মরত আছেন। 

খালিশ আহমেদের গর্বিত পিতা আফছার উদ্দিন আহমেদ ও মা খুরশিদা পারভীন বলেন, কানাডার জাতীয় নির্বাচনে আমার ছেলে প্রতিদ্বন্দ্বিতা করছে- এটা আমাদের জন্য খুবই আনন্দের।  বিজয়ী হয়ে মহম্মদপুর তথা দেশের মুখ উজ্জ্বল করবে, এটাই তাদের প্রত্যাশা। এ জন্য দেশবাসী ও কানাডাপ্রবাসী বাংলাদেশিদের কাছে দোয়া ও সহযোগিতা চান তারা।

খালিশ আহমেদ জানান, নির্বাচনে জয়ী হলে নিম্নমধ্যবিত্ত মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে কাজ করবেন এবং নতুন প্রজন্মের সম্ভাবনা কাজে লাগাবেন। পাশাপাশি নিজের জন্মভূমির জন্য কাজ করার জন্য অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি সবার কাছে দোয়া চান।


এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত