আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

নাসিকে আইভীর বিজয়ে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ সভাপতির অভিনন্দন

নাসিকে আইভীর বিজয়ে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ সভাপতির অভিনন্দন

নারায়নগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সেলিনা হায়াত আইভী  বিপুল ভোটে বিজয়ী হওয়ায় তাকে  শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ৷ এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে প্রমানিত হয়েছে সেলিনা হায়াত আইভী নারায়নগঞ্জের মাটিতে কতটা জনপ্রিয় ৷ তিনি সেলিনা হায়াত আইভীর উদ্দেশ্যে বলেন,জননেত্রী আপনাকে নারায়নগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থী করার মধ্য দিয়ে যেমন যোগ্য নেতৃত্ব তুলে এনেছেন, তেমনিভাবে আপনিও জননেত্রীর হাত কে শক্তিশালী করনের জন্য কাজ করবেন ৷ জননেত্রীর ভিশন২০২১ বাস্তবায়নে আপনার বলিষ্ট ভূমিকা থাকবে বলে তিনি আশা করেন ৷ আপনাদের মত নিবেদিত প্রাণ আছে বলেই আওয়ামীলীগের উপরে বিভিন্ন সময়ে আশা বিপদ ও দুর্দিন থেকে দল রক্ষা পেয়েছে ৷ আপনার বলিষ্ট নেতৃত্বে নারায়নগঞ্জ সিটি কর্পোরেশন একটি আদর্শ সিটি কর্পোরেশন হিসেবে বিবেচিত হবে এই আশাবাদ ব্যক্ত করি ৷

তিনি আরও বলেন, নারায়নগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে একটি কুচক্রী মহল আগে থেকেই নানা অপপ্রচার চালিয়ে আসলেও নির্বাচনে কোথাও কোন অসংগতি বা নির্বাচন আচরন লংঘিত হয়েছে তা প্রমান করতে পারেননি ৷ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব তা তিনি আবারও প্রমাণ করেছেন ৷ যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ সভাপতি ড. সিদ্দিকুর রহমান আরও বলেন, এ বিজয় নারায়নগঞ্জ বাসীর বিজয়, এ বিজয় আওয়ামীলীগের বিজয়, এ বিজয় নৌকার বিজয় ৷
তিনি আশাবাদ ব্যক্ত করেন, সেলিনা হায়াত আইভী'র এই বিজয়ের মধ্য দিয়ে আরও একবার প্রমাণিত হলো সত্যকারের জনপ্রতিনিধিকে সাধারন মানুষ  পেয়েছে ৷    সাধারণ  মানুষ আজ ঐক্যবদ্ধভাবে নৌকার প্রার্থীর বিজয়ে যেভাবে ভোট ও সমর্থন দিয়েছে এর প্রভাব আগামী জাতীয় নির্বাচনে পড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন ৷

তিনি বলেন, আজ সময় এসেছে জননেত্রী শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বে আগামী ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ ও আগামী ২০৪১ সালের মধ্য একটি উন্নত দেশ হিসেবে বিশ্বের বুকে মাথা তুলে দাড়াবে, আর এজন্য মুজিব আদর্শে অনুপ্রানিত সকল মুজিব সেনাকে কাঁধে কাঁধ মিলিয়ে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে দেশের জন্য কাজ করতে হবে ৷ তবেই জাতির জনকের স্বপ্ন" সোনার বাংলা" নির্মাণ সম্ভব হবে ৷


এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত