আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

ফ্লোরিডা থেকে কানাডা যাওয়ার পথে বাংলাদেশি মা-ছেলের করুণ মৃত্যু

ফ্লোরিডা থেকে কানাডা যাওয়ার পথে বাংলাদেশি মা-ছেলের করুণ মৃত্যু

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে কানাডা যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি বংশোদ্ভূত এক নারী ও তার চার বছর বয়সী এক সন্তানের প্রাণহানি ঘটেছে। মঙ্গলবার স্থানীয় সময় রাত ২টার দিকে সেন্ট জোন্স কাউন্টিতে ওই দুর্ঘটনা ঘটে।

ফ্লোরিডা হাইওয়ে পেট্রোল বলছে, বাংলাদেশি বংশোদ্ভূত এমদাদ হক পরিবারের সদস্যসহ ফ্লোরিডা থেকে কানাডার অন্টারিওতে যাচ্ছিলেন। এ সময় তার চার বছর বয়সী ছেলে ও ৩২ বছর বয়সী স্ত্রী সড়ক দুর্ঘটনায় নিহত হন। সেন্ট জোন্স কাউন্টির ইন্টারস্টেট-৯৫ এর কাছে তাদের বহনকারী প্রাইভেটকার গাছে আঘাত হানলে ওই দুর্ঘটনা ঘটে। প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে গেছে; আঘাত হানা গাছটিও উপড়ে পড়েছে।

এতে এমদাদসহ প্রাইভেটকারের আরো এক যাত্রী মারাত্মক আহ্ত হয়েছেন। তাদের আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন- ইমদাদ হকের স্ত্রী নাজিয়া হোসাইন (৩২) ও তার ছেলে আয়ান হক (৪)।

ফ্লোরিডা হাইওয়ে পেট্রোল বলছে, দুর্ঘটনাস্থলে প্রথম উদ্ধারকারী দলের সদস্যরা পৌঁছানোর পর প্রাইভেটকারের ভেতরে চারজনকে আটকা অবস্থায় দেখতে পান। ঘটনাস্থলেই চালক নাজিয়া হোসাইনের মৃত্যু হয়েছে। এছাড়া আয়ান হককে আহত অবস্থায় উদ্ধারের পর হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।


এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত