আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের “গণতন্ত্রের বিজয় র‌্যালী” অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের “গণতন্ত্রের বিজয় র‌্যালী” অনুষ্ঠিত

হাকিকুল ইসলাম খোকন

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আয়োজনে গত ৫ জানুয়ারী নিউইয়র্কের জ্যাকসন হাইটস্থ মুক্তমঞ্চ “ডাইভার্সিটি প্লাজায়” ২০১৪ সালের ৫ জানুয়ারী স্মরণে “গণতন্ত্রের বিজয় র‌্যালী” অনুষ্ঠিত হয়।

সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুল করিমের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদের সঞ্চালনে কনকনে শীতের মধ্যে স্বতঃস্ফুর্ত সমাবেশে দ্ব্যার্থহীন কণ্ঠে ঘোষণা করা হয় যে, বাংলাদেশে গণতন্ত্রের বিরুদ্ধচারণকারী দল বিএনপি-জামাতের সকল ষড়যন্ত্র, ধ্বংসযজ্ঞ, হত্যা, অগ্নিসংযোগ ও দেশব্যাপী অরাজকতা সৃষ্টির অপচেষ্টাকে প্রতিহত করে এই দিনে গণতন্ত্রকে রক্ষা করা হয় এবং ভবিষ্যতেও যে কোন হীন প্রচেষ্টা কঠোরহস্থে প্রতিহত করা হবে।

Displaying IMG_9483.JPG

র‌্যালীতে অন্যান্যের মধ্যে উক্ত র‌্যালীতে উপস্থিত ছিলেন  সহ সভাপতি সৈয়দ বসারত আলী, আকতার হোসেন, আবুল কাশেম, সামছুদ্দীন আজাদ, উপদেষ্টা মন্ডলীর সদস্য ড. প্রদীপ কর, তোফায়েল চৌধুরী, রমেশ চন্দ্র নাথ, বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসাইন, কোষাধ্যক্ষ আবুল মনসুর খান, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা, দপ্তর সম্পাদক প্রকৌঃ মোহাম্মদ আলী সিদ্দিকী, প্রবাসী কল্যাণ সম্পাদক সোলেমান আলী, উপ দপ্তর সম্পাদক আব্দুল মালেক, কার্য্যকরী সদস্য জহিরুল ইসলাম, আলী গজনবী, খোরশেদ খন্দকার, রেজাউল করিম চৌধুরী, হেলাল মাহমুদ, আব্দুস শহীদ দুদু, আব্দুল হামিদ, আসাফ মাসুক, কামাল উদ্দিন আহমেদ, মহিলা লীগের সভানেত্রী মমতাজ শাহনাজ, সেক্রেটারী ফরিদা ইয়াসমিন, সাংস্কৃতিক সম্পাদক সবিতা দাস, মাহমুদা দেওয়ান, হামিদা আলী, নিউইয়র্ক ষ্টেট আওয়ামী লীগের সহ সভাপতি  রফিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা কফিল চৌধুরী, আলী আক্কাস, শাহাদাৎ হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি আশরাফ উদ্দিন, সাধারণ সম্পাদক সুবল দেব নাথ, জাতীয় শ্রমিক লীগের সভাপতি কাজী আজিজুল হক খোকন, সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, সহ সভাপতি হোসেন সোহেল রানা, আনিসুর রহমান, সাঈদ আহমেদ, যুবলীগ নেতা আবু তাহের, গণেশ কির্তনীয়া, জামাল আহমেদ, ফারুক লস্কর,  জাহাঙ্গীর এইচ মিয়া, শেখ হাসিনা মঞ্চের কায়কোবাদ খান, মোঃ নাদের, সাইদুর রহমান বেনু, আব্দুর বসির খাঁন।

পরে স্থানীয় পালকী পার্টি সেন্টারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়  লুৎফুল করিমের সভাপতিত্বে। আব্দুস সামাদ আজাদের পরিচালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন- আকতার হোসেন, সৈয়দ বসারত আলী, সামছুদ্দীন আজাদ, আব্দুর রহিম বাদশাহ, ডঃ প্রদীপ কর, মোহাম্মদ আলী সিদ্দিকী প্রমুখ।

সভার এক পর্যায়ে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের মাতা মরহুমা সামিনা খাতুন ও সম্প্রতি দূর্বৃত্তের গুলিতে নিহত গাইবান্ধার জাতীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন এমপির মৃত্যুতে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।


এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত