আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

লস এঞ্জেলেস প্রবাসী মারুফ খানের পিতা সামসুর রহমান খানের ইন্তেকাল

লস এঞ্জেলেস প্রবাসী মারুফ খানের পিতা সামসুর রহমান খানের ইন্তেকাল

লস এঞ্জেলেস প্রবাসী বাংলাদেশী কমিউনিটির তরুণ এক্টিভিস্ট, বাফলা’র পাবলিক রিলেশন সেক্রেটারি ও ক্যালিফোর্ণিয়া বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মারুফ খানের পিতা বিশিষ্ট সমাজসেবক সামসুর রহমান খান ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি........রাজিউন)। গত ৯ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার বেলা ৩টায় নারায়ণগঞ্জে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তার বয়স ছিল ৭২ বছর। তিনি নানাবিধ বার্ধক্যজনিত কারণে অসুস্থতায় ভুগছিলেন। বৃহস্পতিবার বাদ এশা জানাজা শেষে নারায়ণগঞ্জ সিটির কেন্দ্রীয় গোরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়েছে। জানাজায় সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

লস এঞ্জেলেসের অন্যতম সিনিয়র সায়েন্টিস্ট, সংগঠক, প্রফেসর ড. মাহবুব খান মরহুম সামসুর রহমান খান সাহেবের আপন ছোট ভাই। সামসুর রহমান খান ২০০৪ থেকে ২০১৫ সাল পর্যন্ত ক্যালিফোর্ণিয়ার লস এঞ্জেলেসে বসবাস করেছেন। ব্যক্তিজীবনে তিনি অত্যন্ত ধার্মিক, দয়ালু, সৎ, সজ্জন ও স্পষ্টভাষী মানুষ হিসেবে সমাজে পরিচিত ছিলেন। কোন প্রকার অন্যায়কে তিনি কখনও প্রশ্রয় দেননি। একজন সমাজসেবী ও সমাজসংস্কারক হিসেবে তিনি প্রবাসে এবং দেশে, বিশেষ করে মানিকগঞ্জ ও নারায়ণগঞ্জ জেলার মানুষের মনে চির অম্লান হয়ে থাকবেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে মানিকগঞ্জ জেলার ‘খান বাড়ি’তে বহু গৃহহীন মানুষ ও মুক্তিযোদ্ধাদের তিনি আশ্রয় দিয়েছিলেন। তার এই ভূমিকার কারণে গ্রামের সাধারণ খেঁটে খাওয়া মানুষ সামসুর রহমান খান সাহেবকে বহুদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবেন।

জনাব সামসুর রহমান খান ১৯৪৫ সালের ১৩ই ফেব্রুয়ারি মানিকগঞ্জের সাটুরিয়ার বিখ্যাত ‘খান বাড়ি’তে জন্মগ্রহণ করেন। তিনি অত্র অঞ্চলের সর্বজন শ্রদ্ধেয় বড় মুন্সী মোঃ এবারত আলী খান সাহেবের জ্যেষ্ঠ পুত্র। তার মাতা ছিলেন জহুরা খাতুন। তিনি মানিকগঞ্জের পাকুটিয়া হাই স্কুল থেকে সাফল্যের সাথে মাধ্যমিক পরীক্ষা শেষ করে বিখ্যাত দেবেন্দ্র কলেজে উচ্চ মাধ্যমিক অধ্যয়ন করেন। এরপর তিনি প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাফল্যের সাথে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। তিনি রুপালী ব্যাংকের ঢাকার কেন্দ্রীয় শাখার এজিএম হিসেবে সুনাম ও সম্মানের সাথে দীর্ঘ চাকুরিজীবন সম্পন্ন করে অবসরগ্রহণ করেন।

মরহুম আলহাজ্ব সামসুর রহমান খান সাহেব মৃত্যুকালে এক কন্যাসন্তান ফাহমিদা রহমান মুনমুন, দুই পুত্রসন্তান হাসিব খান সজীব ও মারুফ খান তন্ময়’সহ অসংখ্য আত্মীয় পরিজন ও গুণগ্রাহী রেখে গেছেন। 

বিশিষ্ট সমাজসেবক সামসুর রহমান খানের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে এলএ বাংলাটাইমস পরিবার। এক শোকবার্তায় মরহুমের মাগফেরাত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা  জানিয়েছেন এলএ বাংলাটাইমসের সিইও আব্দুস সামাদ।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত