আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

সিডনীতে বড়দিন উদযাপন

সিডনীতে বড়দিন উদযাপন

সিডনীর ওয়েন্ট ওর্থভীল রেডগাম অডিটরিয়ামে ২৫শে ডিসেম্বর সোমবার পালন হলো খৃস্টান ধর্মালম্বীদের সবচে বড়ো ধর্মীয় উৎসব বড়দিন। বাংলাদেশ খ্রীষ্টান ফেলোশীপ অব অস্ট্রেলিয়া প্রতি বছরের মতো এবারেও তার ধারাবাহিকতায় আয়োজন করে ধর্মীয় ও সাংস্কৃতিক এই উৎসব।
বাংলাদেশ খ্রীষ্টান ফেলোশীপ অব অস্ট্রেলিয়া’র সভাপতি রোনাল্ড পাত্র তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, আমাদের হৃদয় ও মন একটি ভাণ্ডার। এটাকে আমরা প্রতিহিংসা, রাগ, আত্নগরিমা, লোভ দ্বারা পরিপূর্ণ করে একটি আবর্জনার ভাণ্ডার করতে পারি। আবার আমাদের হৃদয় ও মন- প্রেম, ভালোবাসা, ভ্রাতৃত্ব, সহনশীলতা ও সেবা দিয়ে পূর্ণ করে একটি রত্ন ভাণ্ডারেপরিণতকরতেপারি।তিনি বলেন, যীশু খৃষ্ট আজ তার জন্ম তিথিতে আমাদের কাছ থেকে এমনি একটি রত্নভাণ্ডারেপূর্ণ হৃদয় ও মন চান। এটাই হবে এবারের বড়োদিনে খৃষ্টের জন্য আমাদের সবচেয়ে মূল্যবান উপহার।
অনুষ্ঠান সাজানো হয়েছিল প্রথমে অতিথি আগমন ও শুভেচ্ছা বিনিময়। এরপর বড়দিনের বিশেষ প্র্রার্থনা, প্রীতিভোজ, সাংস্কৃতিক অনুষ্ঠান, সান্তার উপহার বিনিময়, রাফেল ড্র, বিকেলের আপ্যায়ন ও সমাপনী শুভেচ্ছায় শেষ হয় এই আনন্দঘন উৎসব।
বড়দিনের সার্বিক পরিচালনায় ছিলেন ডঃ রোনাল্ড পাত্র ও ডেইজী বিঠু বিশ্বাস। প্রতিবারের মতো এবারেও সংকলন প্রকাশিত হয়েছে জল’ এর সম্পাদনায় ছিলেন এডওয়ার্ড আশোক অধিকারী।
বাংলাদেশ খ্রীষ্টান ফেলোশীপ অব অস্ট্রেলিয়া’র কার্যকারী পরিষদে রয়েছেন- সভাপতি ডঃ রোনাল্ড পাত্র, সহ সভাপতি এ্যলেক্স তুহিন গাহিন, সাধারন সম্পাদক ডেইজী বিঠু বিশ্বাস ও প্রকাশনা ও প্রচার সম্পাদক এডওয়ার্ড আশোক অধিকারী সহ আরো অনেকে।অনুষ্ঠানের মঞ্চসজ্জায় ছিলেন, লরেন্স ব্যরেল, কবিতা রোজারিও ও জুলিয়েট রয়। হল ব্যবস্থাপনা ও পরিসজ্জায় ছিলেন, জন তাপস কর্মকার চার্লস ইলিয়াস সরেন, লরেন্স সরকার সহ অন্যান্য অনেকে। উল্লেখ্য বাংলাদেশ খ্রীষ্টান ফেলোশীপ অব অস্ট্রেলিয়া’ গত ২০ বছর যাবৎ নিয়মিতভাবে প্রতিবছর সিডনীতে বড়দিন পালন করে আসছে আনন্দমুখর ও প্রানবন্ত আমেজে।


এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত