আপডেট :

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

        সমুদ্রের আগ্রাসন ঠেকাতে পাথর-দেয়াল, দীর্ঘমেয়াদে আরও বিপদে ক্যালিফোর্নিয়া

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

বিশ্ব সিলেট সম্মেলন, টরন্টো'র লোগো উন্মোচন

বিশ্ব সিলেট সম্মেলন, টরন্টো'র লোগো উন্মোচন

আগামী ১ ও ২ সেপ্টেম্বর টরন্টোতে অনুষ্ঠিতব্য বিশ্ব সিলেট সম্মেলন ২০১৮-র লোগো উন্মোচন করা হয়েছে। গত ২৫ ফেব্রুয়ারি স্থানীয় ক্যাফে ডি তাজ রেষ্টুরেন্টে জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টোর সদস্যবৃন্দ এবং শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে একটি সুদৃশ্য কেক কাটার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সম্মেলনের লোগো উন্মোচন করা হয়। 'সিলেট আমার অহঙ্কার' শ্লোগান সম্বলিত এবং জালালি কবুতরের সমন্বয়ে নান্দনিক এ লোগো দেখে উপস্থিত দর্শকরা করতালির মাধ্যমে তাদের উচ্ছাস প্রকাশ করেন।

সংগঠনের সাধারণ সম্পাদক মাহবুব চৌধুরী রণির উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সৈয়দ আফসার, মঈন চৌধুরি, মুজিব হক, লায়েক চৌধুরি, এমরুল ইসলাম, আব্দুল হামিদ, আহমেদ হোসেন লনি, ইন্তেখাব চৌধুরি তুহিন, জুমেল চৌধুরি, ইলিয়াস খান, রিংকু সোম, সুশীতল চৌধুরি, এজাজ চৌধুরি, ফারুক আহমেদ, মানিক চন্দ, রাফিয়া মকবুল প্রমুখ। বক্তারা আসন্ন সম্মেলনকে সাফল্যমন্ডিত করে তুলতে নানান পরামর্শ দিয়ে সহযোগিতার আশ্বাস দেন।

সভার শুরুতে মাহবুব চৌধুরী রণি তার বক্তব্যের মধ্য দিয়ে সম্মেলনের রূপরেখা এবং কতিপয় সাংগঠনিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহ তুলে ধরেন। তিনি বলেন, সম্মেলনের তারিখ এবং স্থান ইতিমধ্যে ঘোষণা করা হযেছে। দুই দিনের এ সম্মেলনে দশ হাজার লোকের সমাগম হবে বলে আশা ব্যক্ত করে তিনি বলেন, বাংলাদেশ, ভারত, ইউরোপ, দূরপ্রাচ্য, মধ্যপ্রাচ্য, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে সিলেটিরা অংশগ্রহণ করবেন; সব দেশের জাতীয় সংগীত বাজানো হয়তো সম্ভব হবে না: তাই সিদ্ধান্ত নেয়া হয়েছে সম্মেলনে কেবল কানাডা ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করা হবে। তিনি বলেন, সম্মেলনের বাজেট ধরা হয়েছে প্রায় দেড় লক্ষ ডলার। এর মধ্যে সংগঠনের সদস্যরা ৫০ হাজার ডলার প্রদান করবেন। বাকি অর্থ আসবে স্পন্সর এবং অন্যান্য সূত্র থেকে। তিনি বলেন, একটি সুন্দর সম্মেলন করতে যা যা প্রয়োজন তা করতে সংগঠনের সদস্যরা বদ্ধপরিকর।


এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত