আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

যুক্তরাজ্যে ফের মেয়র নির্বাচিত হলেন সিলেটের মুজিবুর

যুক্তরাজ্যে ফের মেয়র নির্বাচিত হলেন সিলেটের মুজিবুর

যুক্তরাজ্যের করবী বারাহ কাউন্সিলে দ্বিতীয় বারের মতো মেয়রের দায়িত্ব পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলর মো. মুজিবুর রহমান। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৭টায় সিভিক হলে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে মুজিবুরকে আগামী এক বছরের জন্য এই দায়িত্ব দেয়া হয়।

এর মাধ্যমে তিনি করবী কাউন্সিলর মেয়রের দায়িত্ব পাওয়ার গৌরব অর্জন করেন। অনুষ্ঠানে করবী কাউন্সিলের সকল নির্বাচিত কাউন্সিলর, স্থানীয় বিশিষ্ট জনসহ শতাধিক অতিথি উপস্থিত ছিলেন।

বিগত ২০১১-২০১৩ সালে সফলতার সঙ্গে কাউন্সিলর মুজিবুর রহমান করবীর মেয়রের দায়িত্ব পালন করছেন। সেই সময় ইংল্যান্ডের রানী দ্বিতীয় এলিজাবেথে প্রথম বারের মতো করবী বারাহ পরিদর্শন করেন। মেয়রের দায়িত্বপ্রাপ্ত হওয়ার আগে ২০১৭-২০১৮ সালে তিনি ডেপুটি মেয়রের দায়িত্ব পালন করেছেন।

সিলেটের উসমানী নগরের খাগদিওর গ্রামের বাসিন্দা মরহুম আলহাজ রমজান আলী ও গুলবাহার বিবির ৪ ছেলে ও ৪ মেয়ের মধ্যে তৃতীয় সন্তান মোহাম্মদ মুজিবুর। ১৯৭৯ সাল থেকে বৃটেনে সপরিবারে বসবাস করছেন।

৪৬ বছর বয়সী কাউন্সিলার মুজিবুর ব্যক্তিগত জীবনে ৫ মেয়ে ও ১ ছেলের জনক। তার সহধর্মিনী ইমরানা বেগম তার কনর্সট এর দায়িত্ব পেয়েছেন। ২০১১ সালে স্থানীয় সরকার নির্বাচনে বিজয়ী হওয়ার পর থেকে কাউন্সিলর মুজিবুর করবী কাউন্সিলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।

নর্থাস্পটনশায়ায় প্রবাসী বাংলাদেশি কম হলেও মূলধারার রাজনীতিতে বাংলাদেশিদের পদচারণা চোখে পড়ার মতো। ২০১১ সালে দু’জন বাংলাদেশি স্থানীয় সরকারের কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।

প্রসঙ্গত, ২০১৫ সালের স্থানীয় সরকার নির্বাচনে মুজিবুর রহমান একমাত্র বাংলাদেশি কাউন্সিলর হিসেবে নির্বাচিত হন।

শেয়ার করুন

পাঠকের মতামত