আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

        টানা সপ্তম রাতেও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপপ্রবাহ, শুক্রবার থেকে মিলবে স্বস্তি

        ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারিটায় দাবানল নিয়ন্ত্রণে, অল্পের জন্য রক্ষা পেল বহু বাড়ি

        ৪৫ বছর পর মিলল নিখোঁজ কোটিপতি নারীর পরিচয়, আধুনিক প্রযুক্তিতে রহস্যের সমাধান

        আলকাট্রাজ দ্বীপের কাছে নৌকা ডুবে নিহত ১, নিখোঁজ ৩

        আইসিসির ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা মতপ্রকাশের স্বাধীনতা লঙ্ঘন করেছে: যুক্তরাষ্ট্রে মামলা

        ইরানে যুক্তরাষ্ট্রের নতুন দফা হামলা, পাল্টা উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে তেহরানের হামলা

        তীব্র তাপপ্রবাহে পুড়ছে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, সপ্তাহ শেষে মিলতে পারে স্বস্তি

        নতুন প্যাকেজিং ফি কার্যকর হলে ক্যালিফোর্নিয়ায় বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        যুক্তরাষ্ট্রে সাইক্লোস্পোরা সংক্রমণ, আক্রান্ত হতে পারেন ৭ হাজার

        বছরে দুইবার ঘড়ির সময় পরিবর্তনের নিয়ম বাতিলের পথে যুক্তরাষ্ট্র

        উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষা নিয়ে গবেষণা করা মার্কিন বিজ্ঞানীকে আটক করেছে চীন

        ট্রাম্পের হুমকি: আলোচনায় না ফিরলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলা

        আজুসায় দাবানল, ২৫ একর এলাকায় আগুন; বন্ধ হাইওয়ে ৩৯

        ২ বছরের শিশুপুত্রকে হত্যার অভিযোগে মায়ের বিরুদ্ধে হত্যা মামলা

জিম্মি মার্কিনীকে উদ্ধার করলো ইউএস আর্মি

জিম্মি মার্কিনীকে উদ্ধার করলো ইউএস আর্মি

ছবি: এলএবাংলাটাইমস

৩১ অক্টোবর ভোরে ইউএস মিলিটারি ফোর্স নাইজেরিয়ার উত্তর প্রান্তে জিম্মি মার্কিনীকে উদ্ধারে অভিযান পরিচালনা করে।

নাইজার থেকে সশস্ত্র বাহিনী দ্বারা অপহৃত এক মার্কিন নাগরিককে মিলিটারি অপারেশন চালিয়ে উদ্ধার করেছে ইউএস ফোর্স। পেন্টাগন অপরাশনের সত্যতা স্বীকার করে জানান, উদ্ধার কাজ সফল হয়েছে।

পেন্টাগনের মুখপাত্র জনাথন হোফম্যান বিবৃতিতে জানান, ৩১ অক্টোবর ভোরে ইউএস মিলিটারি ফোর্স নাইজেরিয়ার উত্তর প্রান্তে জিম্মি মার্কিনীকে উদ্ধারে অভিযান পরিচালনা করে। উদ্ধার অভিযান সফল হয়েছে এবং ওই নাগরিক ইউএস ডিপার্টমেন্ট অব স্টেটের তত্ত্বাবধানে রয়েছে। উদ্ধার অভিযানের সময় ইউএস আর্মির কেউ হতাহত হয়নি।

অভিযান পরিচালনা করার সুযোগ করে দেওয়ায় নাজেরিয়া কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে হোফম্যান আরো বলেন, 'আমরা এভাবেই সর্বদা বিপদাপন্ন নাগরিকদের উদ্ধার করে যাবো'।

পেন্টাগন কর্তৃপক্ষ আরো জানায়, অভিযানকালীন সময় ছয় থেকে সাতজন জিম্মিকারীকে হত্যা করা হয়েছে। তবে জিম্মিকারীদের কেউ জঙ্গি বা সন্ত্রাসী সংগঠনের সদস্য নয় বলে জানান কর্তৃপক্ষ। এটিকে নিছকই মুক্তিপণের ঘটনা বলে জানান কর্তৃপক্ষ।

এর আগে গত সপ্তাহে দ্য স্টেট ডিপার্টমেন্ট এক মার্কিনী জিম্মি হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করে। স্থানীয় সূত্র জানায়, অপহৃত মার্কিনী একজন পুরুষ মিশনারি ছিলেন।

জানা যায়, নাইজেরিয়ার মাসসলাটা গ্রামে ছয় থেকে সাতজনের একটি দল একে-৪৭ অস্ত্রসহ মিশনারি মার্কিনীকে বাড়ি থেকে জিম্মি করে নিয়ে যায়। পরে অর্থ দাবি করে জিম্মিকারীরা৷

এদিকে ইউএস স্টেট সেক্রেটারি মাইক পম্পেও বলেন, আমরা কখনোই দেশের নাগরিকদের বিপদে ফেলে রাখি না। ইউএস আর্মিকে ধন্যবাদ একটি সফল অপারেশন পরিচালনা করার জন্য।

এলএবাংলাটাইমস /ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত