আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

        টানা সপ্তম রাতেও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপপ্রবাহ, শুক্রবার থেকে মিলবে স্বস্তি

        ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারিটায় দাবানল নিয়ন্ত্রণে, অল্পের জন্য রক্ষা পেল বহু বাড়ি

        ৪৫ বছর পর মিলল নিখোঁজ কোটিপতি নারীর পরিচয়, আধুনিক প্রযুক্তিতে রহস্যের সমাধান

        আলকাট্রাজ দ্বীপের কাছে নৌকা ডুবে নিহত ১, নিখোঁজ ৩

        আইসিসির ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা মতপ্রকাশের স্বাধীনতা লঙ্ঘন করেছে: যুক্তরাষ্ট্রে মামলা

        ইরানে যুক্তরাষ্ট্রের নতুন দফা হামলা, পাল্টা উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে তেহরানের হামলা

        তীব্র তাপপ্রবাহে পুড়ছে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, সপ্তাহ শেষে মিলতে পারে স্বস্তি

        নতুন প্যাকেজিং ফি কার্যকর হলে ক্যালিফোর্নিয়ায় বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        যুক্তরাষ্ট্রে সাইক্লোস্পোরা সংক্রমণ, আক্রান্ত হতে পারেন ৭ হাজার

        বছরে দুইবার ঘড়ির সময় পরিবর্তনের নিয়ম বাতিলের পথে যুক্তরাষ্ট্র

        উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষা নিয়ে গবেষণা করা মার্কিন বিজ্ঞানীকে আটক করেছে চীন

        ট্রাম্পের হুমকি: আলোচনায় না ফিরলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলা

        আজুসায় দাবানল, ২৫ একর এলাকায় আগুন; বন্ধ হাইওয়ে ৩৯

        ২ বছরের শিশুপুত্রকে হত্যার অভিযোগে মায়ের বিরুদ্ধে হত্যা মামলা

কখন শেষ হবে সুইং স্টেটের ভোট গ্রহণ? কখন শুরু হবে গণনা? জেনে নিন!

কখন শেষ হবে সুইং স্টেটের ভোট গ্রহণ? কখন শুরু হবে গণনা? জেনে নিন!

ছবি: এলএবাংলাটাইমস

৩ নভেম্বর রাজ্যগুলোর নিজস্ব টাইম জোন সকাল ৭টা থেকে শুরু হবে ভোট গ্রহণ কার্যক্রম। ইতোমধ্যে নির্বাচনের আগেই ৯৫ মিলিয়ন ভোটার আগাম ভোট দিয়ে ফেলেছেন। বাকি ভোটারদের অধিকাংশ কেন্দ্রে এসে ভোট দিবেন।

৩ নভেম্বর রাজ্যগুলোর নিজস্ব টাইম জোন সকাল ৭টা থেকে শুরু হবে ভোট গ্রহণ কার্যক্রম। ইতোমধ্যে নির্বাচনের আগেই ৯৫ মিলিয়ন ভোটার আগাম ভোট দিয়ে ফেলেছেন। বাকি ভোটারদের অধিকাংশ কেন্দ্রে এসে ভোট দিবেন।

এবারের নির্বাচনে জয় লাভ করতে হলে সুইং স্টেট খ্যাত রাজ্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এইসব রাজ্যের ফলাফলের দিকেই তাকিয়ে থাকবে যুক্তরাষ্ট্র। চলুন জেনে নিই সুইং স্টেট খ্যাত রাজ্যগুলোতে কখন ভোট গ্রহণ শেষ হবে আর কখন শুরু হবে ভোট গণনা-

ফ্লোরিডা: নির্বাচনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্য ফ্লোরিডায় ইতোমধ্যে রেকর্ড সংখ্যক আগাম ভোট পড়েছে। সেপ্টেম্বরের ২৪ তারিখ থেকে আগাম ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে, এগুলো ৩ নভেম্বর কেন্দ্রে উপস্থিত ভোটারদের ভোটের সাথে একত্রে গণনা করা হবে। রাত ৮ টা পর্যন্ত সশরীরে ভোটাররা ভোট দিতে পারবে। এরপর ভোট গণনা প্রক্রিয়া শুরু হবে। সাধারণত নির্বাচনের রাতে ফ্লোরিডায় ফলাফল প্রকাশ হয়ে থাকে। 

জর্জিয়া: জর্জিয়াতে রাত ৭ টা পর্যন্ত ভোট কেন্দ্র খোলা থাকবে। সেপ্টেম্বরের ১৯ তারিখ থেকেই আগাম ভোট গ্রহণ শুরু হলেও সেগুলা গণনা করা হবে ৩ নভেম্বর রাতে। রাতের মধ্যে বেশিরভাগ ভোট গণণা শেষ হবে৷

টেক্সাস: টেক্সাসে আগাম ভোট ও কেন্দ্রের ভোট একত্রে গণনা করা হবে। মেইল-ইন এর বেশিরভাগ ভোট ইতোমধ্যে গণনা করা শেষ হয়েছে৷ রাত ৯ টা পর্যন্ত কেন্দ্র খোলা থাকবে ও নির্বাচনের রাতেই ভোট গণনা শেষ হয়ে যাবে।

নর্থ ক্যারোলাইনা: ২৯ তারিখ থেকেই আগাম ভোট গ্রহণের কার্যক্রম শুরু হয়েছে। ভোট গণনা করা হবে ৩ নভেম্বর রাতেই। ভোট কেন্দ্র খোলা থাকবে ৭.৩০ পর্যন্ত।

ওহাইও: আগাম ভোট কার্যক্রম শুরু হয় অক্টোবর ৬ তারিখ থেকে। কেন্দ্রে ভোট ও আগাম ভোট একত্রে গণনা করা হবে ৩ নভেম্বর। কেন্দ্র খোলা থাকবে ৭.৩০ পর্যন্ত।

আরিজোনা: অক্টোবর ২০ থেকে আগাম ভোট শুরু হয়েছে। ভোট কেন্দ্র খোলা থাকবে ৯.৩০ পর্যন্ত। ভোট গণনা শেষ হতে সাধারণত নির্বাচনের পরের দিন পর্যন্ত সময় লাগে আরিজোনায়।

উইসকনসিন: উইসকনসিনে ভোট গ্রহণ শুরু হচ্ছে ৩ নভেম্বর নির্বাচনের দিন থেকেই। রাত ৯.৩০ পর্যন্ত কেন্দ্র খোলা থাকবে। কেন্দ্রের ভোট ও ব্যালট ভোট গণনা শেষ করতে ৪ নভেম্বর পর্যন্ত সময় লাগবে।

মিশিগান: মিশিগানের বড় শহরগুলোতে ২ নভেম্বর থেকে নির্বাচনী প্রক্রিয়া শুরু হলেও অধিকাংশ শহরে ৩ নভেম্বর থেকেই ভোট গ্রহণ করা হবে। নির্বাচনী কেন্দ্র খোলা থাকবে রাত ৯টা পর্যন্ত। তবে ভোট গণনা শেষে ফলাফল পেতে দুই থেকে তিনদিন অপেক্ষা করতে হবে।

পেনসিলভেনিয়া: নভেম্বরের ৩ তারিখ থেকে ভোট গ্রহণ শুরু হবে। রাত ৮টা পর্যন্ত কেন্দ্র খোলা থাকবে।ভোট গণনা শেষ হবে ৬ নভেম্বর।

এলএবাংলাটাইমস /ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত