আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

        টানা সপ্তম রাতেও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপপ্রবাহ, শুক্রবার থেকে মিলবে স্বস্তি

        ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারিটায় দাবানল নিয়ন্ত্রণে, অল্পের জন্য রক্ষা পেল বহু বাড়ি

        ৪৫ বছর পর মিলল নিখোঁজ কোটিপতি নারীর পরিচয়, আধুনিক প্রযুক্তিতে রহস্যের সমাধান

        আলকাট্রাজ দ্বীপের কাছে নৌকা ডুবে নিহত ১, নিখোঁজ ৩

        আইসিসির ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা মতপ্রকাশের স্বাধীনতা লঙ্ঘন করেছে: যুক্তরাষ্ট্রে মামলা

        ইরানে যুক্তরাষ্ট্রের নতুন দফা হামলা, পাল্টা উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে তেহরানের হামলা

        তীব্র তাপপ্রবাহে পুড়ছে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, সপ্তাহ শেষে মিলতে পারে স্বস্তি

        নতুন প্যাকেজিং ফি কার্যকর হলে ক্যালিফোর্নিয়ায় বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        যুক্তরাষ্ট্রে সাইক্লোস্পোরা সংক্রমণ, আক্রান্ত হতে পারেন ৭ হাজার

        বছরে দুইবার ঘড়ির সময় পরিবর্তনের নিয়ম বাতিলের পথে যুক্তরাষ্ট্র

        উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষা নিয়ে গবেষণা করা মার্কিন বিজ্ঞানীকে আটক করেছে চীন

        ট্রাম্পের হুমকি: আলোচনায় না ফিরলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলা

        আজুসায় দাবানল, ২৫ একর এলাকায় আগুন; বন্ধ হাইওয়ে ৩৯

        ২ বছরের শিশুপুত্রকে হত্যার অভিযোগে মায়ের বিরুদ্ধে হত্যা মামলা

নেভাদাতেই কি জয় আসবে বাইডেনের?

নেভাদাতেই কি জয় আসবে বাইডেনের?

ছবিঃ এলএ বাংলা টাইমস

প্রতিদ্বন্দ্বিতামূলক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে দুই প্রার্থী জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প শুরু থেকেই সমানতালে লড়াই করছেন। তবে বর্তমানে ২৬৪ ইলেক্টোরাল কলেজে ভোট নিয়ে বেশ এগিয়ে আছে ডেমোক্র্যাট জো বাইডেন। এখন নেভাদা অঙ্গরাজ্যের ৬টি ইলেক্টোরাল ভোট পেলেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারবেন তিনি।

গণিতের হিসাবে ২১৪ ইলেক্টোরাল ভোট পাওয়া ট্রাম্পের জয়ও অসম্ভব নয়। কিন্তু ডাকযোগে পাঠানো ভোটগুলো গণনার পর ট্রাম্পের আবারো নির্বাচিত হওয়ার পথ সংকীর্ণই বলা যেতে পারে। এখন পর্যন্ত জর্জিয়া, নর্থ ক্যারোলিনা, পেনসিলভেনিয়ায় অল্প ব্যবধানে এগিয়ে রয়েছেন ট্রাম্প। তবে মিশিগান ও উইসকনসিনে জো বাইডেনর জয় তাকে বিপাকে ফেলে দিয়েছে।

দোদুল্যমান রাজ্যগুলোর মধ্যে জো বাইডেন শুধু নেভাদেতই এখন এগিয়ে আছেন। তাও অল্প ব্যবধানে। এ পর্যন্ত ৮৬ শতাংশ ভোট গণনা করা হয়েছে। ৪৯ দশমিক তিন শতাংশ ভোট পেয়েছেন জো বাইডেন। তার ভোট সংখ্যা ৫ লাখ ৮৮ হাজার ২৫২। অপরদিকে ট্রাম্প পেয়েছেন ৪৮ দশমিক সাত শতাংশ ভোট। তার ভোট সংখ্যা ৫ লাখ ৮০ হাজার ৬০৫ ভোট।

তাই প্রায় আট হাজার ভোট এগিয়ে থাকার লিড জো বাইডেন ধরে রাখতে পারবেন কি না তাই বড় প্রশ্ন। নেভাদায় জিতে গেলে ট্রাম্পকে হারিয়ে বাইডেনই হবেন যুক্তরাষ্ট্রের ৫৬তম প্রেসিডেন্ট।

এলএবাংলাটাইমস/এনএইচ

 

শেয়ার করুন

পাঠকের মতামত