আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

        টানা সপ্তম রাতেও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপপ্রবাহ, শুক্রবার থেকে মিলবে স্বস্তি

        ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারিটায় দাবানল নিয়ন্ত্রণে, অল্পের জন্য রক্ষা পেল বহু বাড়ি

        ৪৫ বছর পর মিলল নিখোঁজ কোটিপতি নারীর পরিচয়, আধুনিক প্রযুক্তিতে রহস্যের সমাধান

        আলকাট্রাজ দ্বীপের কাছে নৌকা ডুবে নিহত ১, নিখোঁজ ৩

        আইসিসির ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা মতপ্রকাশের স্বাধীনতা লঙ্ঘন করেছে: যুক্তরাষ্ট্রে মামলা

        ইরানে যুক্তরাষ্ট্রের নতুন দফা হামলা, পাল্টা উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে তেহরানের হামলা

        তীব্র তাপপ্রবাহে পুড়ছে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, সপ্তাহ শেষে মিলতে পারে স্বস্তি

        নতুন প্যাকেজিং ফি কার্যকর হলে ক্যালিফোর্নিয়ায় বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        যুক্তরাষ্ট্রে সাইক্লোস্পোরা সংক্রমণ, আক্রান্ত হতে পারেন ৭ হাজার

        বছরে দুইবার ঘড়ির সময় পরিবর্তনের নিয়ম বাতিলের পথে যুক্তরাষ্ট্র

        উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষা নিয়ে গবেষণা করা মার্কিন বিজ্ঞানীকে আটক করেছে চীন

        ট্রাম্পের হুমকি: আলোচনায় না ফিরলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলা

        আজুসায় দাবানল, ২৫ একর এলাকায় আগুন; বন্ধ হাইওয়ে ৩৯

        ২ বছরের শিশুপুত্রকে হত্যার অভিযোগে মায়ের বিরুদ্ধে হত্যা মামলা

মিশিগান জিতে জয়ের দ্বারে বাইডেন, মরিয়া ট্রাম্পের আইনী পদক্ষেপ

মিশিগান জিতে জয়ের দ্বারে বাইডেন, মরিয়া ট্রাম্পের আইনী পদক্ষেপ

ছবি: এলএবাংলাটাইমস

অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্য মিশিগানে জয় লাভ করবে জো বাইডেন, এখন পর্যন্ত এটিই নিশ্চিত হওয়া গেছে৷ ফলে রাজ্যটির ১৭টি ইলেক্টোরাল ভোট বাইডেনের পক্ষে চলে এসেছে৷ এর ফলে প্রেসিডেন্ট নির্বাচনে জয় লাভের দ্বারপ্রান্তে রয়েছেন জো বাইডেন।

অপরদিকে, ট্রাম্পকে জিততে হলে আরিজোনা, পেনসিলভেনিয়া ও উইসকনসিনে জয়ের কোনো বিকল্প নেই। তবে এখন পর্যন্ত রাজ্যগুলোতে কে জিতবেন তা স্পষ্ট নয়। ইতোমধ্যে এসব রাজ্যে ভোট গণনা স্থগিত করতে আইনী পদক্ষেপ নেওয়া শুরু করেছে ট্রাম্প প্রশাসন।

জর্জিয়ায় অভিযোগ তোলা হয় যে, রিপাবলিকান একজন পর্যবেক্ষক চ্যাথাম কাউন্টির ব্যালটের স্তুপে একজন ভোট গণনা কর্মীকে নির্ধারিত সময় ৭টার পর ৫৩টি পোস্টাল ব্যালট যুক্ত করতে দেখেছেন। জর্জিয়ায় ভোটের দিন সন্ধ্যা ৭টার আগে পোস্টাল ভোট র্নিধারিত স্থানে পৌঁছানোর নিয়ম।

যেসব জায়গায় ব্যালটে ‘প্রতারণা’ হয়েছে, সেসব জায়গায় ভোট গণনা থামানো হবে বলে অঙ্গীকার করেছেন ডোনাল্ড ট্রাম্প।

মিশিগানে ট্রাম্প শিবির ব্যালট গণনা বন্ধ করতে মামলা করেছে। ঐ রাজ্যে সামান্য ব্যবধানে বাইডেন জয়ী হবে বলে ধারণা করা হচ্ছে।

পেনসিলভানিয়ায় ভোটের দিনের তিন দিন পরে আসা পোস্টাল ব্যালট গণনার সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করছে রিপাবলিকানরা। ঐ রাজ্যে এখনো লক্ষ লক্ষ ভোট গণনা করা বাকি।

উইসকনসিনে প্রেসিডেন্টের শিবির ভোট পুনর্গণনার আবেদন করেছে।

মূলত এই রাজ্যগুলোর ফলেই চূড়ান্ত হবে কে হতে যাচ্ছেন ২০২০ সালের প্রেসিডেন্ট।

এলএবাংলাটাইমস /ওএম

 

শেয়ার করুন

পাঠকের মতামত