আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

রাস্তায় নেমেছে ট্রাম্প ও বাইডেন সমর্থকরা

রাস্তায় নেমেছে ট্রাম্প ও বাইডেন সমর্থকরা

ছবিঃ এলএ বাংলা টাইমস

২৭০ ইলেক্টোরাল কলেজ ভোট এখনো ট্রাম্প বা বাইডেন কেউই পাননি। তাদের অপেক্ষা করতে হচ্ছে জর্জিয়া, নর্থ ক্যারোলিনা, পেনসিলভেনিয়া, নেভাডা ও আলাস্কার ভোট গণনার ওপর। যদিও প্রেসিডেন্ট হবার দৌড়ে বাইডেন এগিয়ে। তার মাত্র ৬ ইলেক্টোরাল ভোট প্রয়োজন হোয়াইট হাউজে যেতে। পরিস্থিতি পক্ষে নয় বুঝতে পেরে ভোট গণনা স্থগিত চাইছেন ট্রাম্প। তার দল সুপ্রিমকোর্টেরও দারস্থ হয়েছে। কিন্তু বাইডেন শিবির বলছে সব ভোট গণনা করতে হবে।

এসব নিয়ে উত্তেজনা ছড়াচ্ছে সমর্থকদের মধ্যেও। পোর্টল্যান্ডে ট্রাম্পবিরোধী একটি প্রতিবাদে সহিংসতা দেখা দিয়েছে। অনেকে শহরের দোকানপাট ভাঙচুর করেছেন। এজন্য দ্য ন্যাশনাল গার্ড সেনাদের মোতায়েন করা হয়েছে।

প্রায় দুই শ আন্দোলনকারী মিনিয়াপোলিস শহরের প্রধান সড়ক বন্ধ করে দেয়। এখানে ঘটেছে গ্রেফতারের ঘটনা। প্রেসিডেন্ট ট্রাম্প ভোট গণনা বন্ধ করতে বলায় প্রতিবাদ হয়েছে, ফিলাডেলফিয়া, নিউ ইয়র্ক, শিকাগোতে।

এদিকে মিশিগান রাজ্যের ডেট্রয়টে ট্রাম্প সমর্থকরা ভোগ গণনা বন্ধ চেয়ে রাস্তায় নেমেছে। স্থানীয় ভোট গণনা কেন্দ্রের বাইরে জড়ো তারা প্রতিবাদ জানায় চিৎকার করতে থাকে ‘বন্ধ করো গণনা’। অ্যারিজোনা রাজ্যের ফোনিক্সে ভোট গণনা বন্ধ চেয়ে প্রতিবাদে হয়েছে।

এলএবাংলাটাইমস/এনএইচ/

 

 

 

শেয়ার করুন

পাঠকের মতামত