আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

        টানা সপ্তম রাতেও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপপ্রবাহ, শুক্রবার থেকে মিলবে স্বস্তি

        ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারিটায় দাবানল নিয়ন্ত্রণে, অল্পের জন্য রক্ষা পেল বহু বাড়ি

        ৪৫ বছর পর মিলল নিখোঁজ কোটিপতি নারীর পরিচয়, আধুনিক প্রযুক্তিতে রহস্যের সমাধান

        আলকাট্রাজ দ্বীপের কাছে নৌকা ডুবে নিহত ১, নিখোঁজ ৩

        আইসিসির ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা মতপ্রকাশের স্বাধীনতা লঙ্ঘন করেছে: যুক্তরাষ্ট্রে মামলা

        ইরানে যুক্তরাষ্ট্রের নতুন দফা হামলা, পাল্টা উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে তেহরানের হামলা

        তীব্র তাপপ্রবাহে পুড়ছে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, সপ্তাহ শেষে মিলতে পারে স্বস্তি

        নতুন প্যাকেজিং ফি কার্যকর হলে ক্যালিফোর্নিয়ায় বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        যুক্তরাষ্ট্রে সাইক্লোস্পোরা সংক্রমণ, আক্রান্ত হতে পারেন ৭ হাজার

        বছরে দুইবার ঘড়ির সময় পরিবর্তনের নিয়ম বাতিলের পথে যুক্তরাষ্ট্র

        উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষা নিয়ে গবেষণা করা মার্কিন বিজ্ঞানীকে আটক করেছে চীন

        ট্রাম্পের হুমকি: আলোচনায় না ফিরলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলা

        আজুসায় দাবানল, ২৫ একর এলাকায় আগুন; বন্ধ হাইওয়ে ৩৯

        ২ বছরের শিশুপুত্রকে হত্যার অভিযোগে মায়ের বিরুদ্ধে হত্যা মামলা

পাঁচ অঙ্গরাজ্যে কার কী অবস্থান?

পাঁচ অঙ্গরাজ্যে কার কী অবস্থান?

ছবি: এলএবাংলাটাইমস

নির্বাচনের পর দুইদিন পেরিয়ে গেলেও এখনো শেষ হয়নি ৫টি রাজ্যের ভোট গণনা। মূলত ব্যাটেলগ্রাউন্ড খ্যাত ৫টি রাজ্যের ফলাফল নির্ধারণ করবে কে হতে যাচ্ছেন ২০২০ সালের প্রেসিডেন্ট।

রাজ্যগুলো হচ্ছে- পেনসিলভেনিয়া, জর্জিয়া, নেভাদা, নর্থ ক্যারোলাইনা এবং আরিজোনা। সর্বশেষ খবর অনুযায়ী, তিনটি রাজ্যে এখন পর্যন্ত এগিয়ে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প, অপরদিকে দুইটি রাজ্যে এগিয়ে  আছেন জো বাইডেন।

পেনসিলভেনিয়া: পেনসিলভেনিয়ায় ডোনাল্ড ট্রাম্প ০.৩ শতাংশ ভোটে এগিয়ে আছেন। এখন পর্যন্ত রাজ্যটির ৯৫ শতাংশ ভোট গণনা করা হয়েছে এবং ডোনাল্ড ট্রাম্প এখন পর্যন্ত এগিয়ে রয়েছেন ২২  হাজার ভোটে।

জর্জিয়া: জর্জিয়ায় হাড্ডাহাড্ডি লড়াই চলছে দুই প্রার্থীর মধ্যে। এখন পর্যন্ত ১৮০৫ ভোটে এগিয়ে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মোট ভোট গণনা হয়েছে ৯৯ শতাংশ।

নেভাদা: নেভাদা জয় করতে পারলেই জিতে যাবেন জো বাইডেন। এখন পর্যন্ত নেভাদায় এগিয়ে থেকে জয়ের আশা দেখছেন ডেমোক্রেটিকরা। ৮৯ শতাংশ ভোট এখন পর্যন্ত গণনা করা হয়েছে। জো বাইডেন এগিয়ে রয়েছেন সাড়ে ১১ হাজার ভোটের ব্যবধানে।

আরিজোনা: আরিজোনাতে ভালো অবস্থানে আছেন জো বাইডেন। এখন পর্যন্ত ৯০ শতাংশ ভোট গণনা সম্পন্ন করা হয়েছে৷ জো বাইডেন তাঁর প্রতিদ্বন্দী ডোনাল্ড ট্রাম্পের থেকে ৪৬ হাজার ভোটে এগিয়ে রয়েছেন।

নর্থ ক্যারোলাইনা: নর্থ ক্যারোলাইনাকে বেশ শক্ত অবস্থানে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এখন পর্যন্ত ৯৫ শতাংশ ভোট গণনা শেষ হয়েছে। এরই মধ্যে প্রায় ৭৫ হাজার ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

এলএবাংলাটাইমস /ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত