আপডেট :

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

যুক্তরাষ্ট্র পেতে পারে প্রথম নারী অর্থমন্ত্রী

যুক্তরাষ্ট্র পেতে পারে প্রথম নারী অর্থমন্ত্রী

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো কোনো নারী দেশটির অর্থমন্ত্রী হিসেবে নিযুক্ত হতে পারেন। জো বাইডেন সোমবার (৩০ নভেম্বর) তাঁর মন্ত্রিসভার অর্থ মন্ত্রণালয়ের পদের জন্য মনোনীতদের নাম ঘোষণা করেন।

অর্থমন্ত্রী হিসেবে জো বাইডেন জানেট ইয়ালেনকে মনোনীত করেন। ফলে যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো নারী অর্থমন্ত্রী নিযুক্ত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

অন্যান্য আরো অনেক গুরুত্বপূর্ণ পদে নারীদের প্রাধান্য দিচ্ছে বাইডেনের মন্ত্রীসভা। জন সংযোগের জন্য তিনি যাদের নাম ঘোষণা করেছেন তাঁদের সবাই নারী।

অর্থ মন্ত্রণালয়ের অন্যান্য গুরুত্বপূর্ণ পদে মনোনীত ব্যক্তিদের মধ্যে রয়েছেন নীরা টেন্ডেন। তিনি মূলত এশিয়ান বংশোদ্ভূত।

এর আগে মন্ত্রিসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছয় মনোনীত সদস্যের নাম ঘোষণা করেন বাইডেন।

বাইডেনের শীর্ষ পররাষ্ট্র নীতিবিষয়ক কর্মকর্তা অ্যান্টনি ব্লেংকেন হবেন পরবর্তী পররাষ্ট্রমন্ত্রী বা সেক্রেটারি অব স্টেটস। এই পদের নিয়োগ মূলত সরাসরি প্রেসিডেন্ট দিয়ে থাকেন, ফলে কোনো মনোনয়নের প্রয়োজন হয় না।

ইউএস ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক হিসেবে বাইডেন মনোনীত করেছেন অ্যাভরিল হেইনেসকে। তিনি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থার (সিআইএ) সাবেক শীর্ষ কর্মকর্তা ও জাতীয় নিরাপত্তাবিষয়ক উপ-উপদেষ্টা। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগে প্রথমবারের মতো একজন নারী নিয়োগ পেতে যাচ্ছেন।

হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সাবেক উপমন্ত্রী আলহান্দ্রো মায়োরকেসকে হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি হিসেবে মনোনীত করেছেন জো বাইডেন।

লিন্ডা টমাস-গ্রিনফিল্ডকে জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করা হয়েছে। আর জ্যাক সুকিভানকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।

এছাড়া ওবামা প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী জন কেরিকে জলবায়ু বিষয়ক বিশেষ প্রতিনিধির দায়িত্ব দিয়েছেন জো বাইডেন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত