আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

কামড়াচ্ছে মেজর, ছাড়তে হলো হোয়াইট হাউজ

কামড়াচ্ছে মেজর, ছাড়তে হলো হোয়াইট হাউজ

ছবি: এলএবাংলাটাইমস

প্রেসিডেন্ট জো বাইডেন ও তাঁর স্ত্রী জিল বাইডেনের প্রিয় দুই কুকুর মেজর ও চ্যাম্পকে ছাড়তে হলো হোয়াইট হাউজ। তাদের ফিরে যেতে হলো বাইডেনের ডেলওয়ারের বাড়িতে।

হোয়াইট হাউজের পরিবেশের সাথে যেনো ঠিক মানিয়ে নিতে পারছিলো না মেজর ও চ্যাম্প। ১৩ বছর বয়েসী চ্যাম্প বয়সের কারণে কিছুটা নমনীয় থাকলেও ৩ বছরের মেজর যেনো কিছুইতেই শান্ত থাকার নয়।

হোয়াইট হাউজের এক নিরাপত্তাকর্মীকে কামড়েই দিয়েছে শেষ পর্যন্ত জাতে জার্মান শেফার্ড মেজর। আর এর প্রেক্ষিতে গত সপ্তাহে তাদের পাঠিয়ে দেওয়া হলো ডেলওয়ারে।

হোয়াইট হাউজের ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, মেজর প্রায় সময়ই নিরাপত্তা কর্মীদের উপর চড়াও হতো। ঘেউ-ঘেউ, লাফালাফি আর আক্রমণাত্মক ব্যবহার দিয়ে আতংকিত করে তুলতো চারপাশ। শেষ পর্যন্ত কামড়ে দেয় এক নিরাপত্তাকর্মীকে। ফলে উইলমিংটনের ডেলওয়ারের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে তাদের।

২০১৮ সালে ডেলওয়ারের একটি অ্যানিম্যাল শেল্টার থেকে মেজরকে দত্তক নিয়েছিলেন বাইডেন। বয়সে ছোট বিধায় হয়তো আচরণও কিছুটা আক্রমণাত্মক মেজরের।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত