আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

দক্ষিণ সীমান্তে আটক রেকর্ড সংখ্যক অভিবাসী, সংকট বাড়ছে

দক্ষিণ সীমান্তে আটক রেকর্ড সংখ্যক অভিবাসী, সংকট বাড়ছে

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্র-ম্যাক্সিকোর দক্ষিণ সীমান্তে গত ২০ বছরের মধ্যে সর্বোচ্চ সংখ্যক অবৈধ অভিবাসী আগমণের নতুন রেকর্ড হয়েছে। আর বিশাল সংখ্যক অবৈধ অভিবাসীর ঢল সামলাতে হিমশিম খাচ্ছে বাইডেন প্রশাসন। সীমান্তে সৃষ্টি হয়েছে মানবিক সংকট।

ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (সিবিপি) জানায়, শুধুমাত্র মে মাসেই সীমান্ত থেকে ১ লাখ ৮০ হাজার ৩৪ জন অভিবাসী আটক করা হয়েছে। এর মধ্যে বেশিরভাগ একক প্রাপ্তবয়স্ক ব্যক্তি।

এর আগে এপ্রিল মাসে আটক হয়েছিলো ১ লাখ ৭৮ হাজার ৮৮৫ জন। আর মার্চে আটক করা হয়েছিলো ১ লাখ ৭২ হাজার অবৈধ অভিবাসীকে৷

২০০০ সালের পর সেন্ট্রাল আমেরিকার বাইরে থেকে এতো বিশাল সংখ্যক অভিবাসীর ঢল কখনো দেখা যায়নি। ইকুয়েডর, ভেনেজুয়েলা, কিউবা, হাইতিসহ বেশকিছু আফ্রিকার দেশ থেকে এসব অভিবাসীরা আসছেন।

তবে সীমান্তে অভিভাবহীন শিশুদের সংখ্যা আগের মাসের থেকে কমেছে। সিপিবির হিসাব মতে, এপ্রিল মাসে আটক শিশুর সংখ্যা ছিলো ১৩ হাজার ৯৪০ জন। মে মাসে আটক শিশুর সংখ্যা হলো ১০ হাজার ৭৬৫ জন।

সিপিবি জানায়, মে মাসে আটকদের মধ্যে ১ লাখ ১২ হাজার ৩০২ জন অভিবাসী সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প আমলে টাইটেল ৪২ এর অধীনে বিতাড়িত হয়েছেন। তবে প্রেসিডেন্ট জো বাইডেন টাইটেল ৪২ বহাল রেখেছেন।

দ্য বর্ডার এজেন্সি জানিয়েছে, দৈনিক গড়ে ৬৪০টি শিশুকে কাস্টডিতে নেওয়া হচ্ছে। হেলথ ডিপার্টমেন্ট এর তত্ত্বাবধানে রয়েছে ১৬ হাজার ২০০টি শিশু।

মঙ্গলবার (৯ জুন) কংগ্রেশনাল শুনানিতে স্বাস্থ্যমন্ত্রী জাভিয়ের বেরেকা বলেন, 'এর মধ্যে অধিকাংশ শিশু যুক্তরাষ্ট্রে অভিভাবকহীন'।

এর আগে প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা দেন যে, সীমান্ত সংকট নিরসনে আরো মানবিক হতে হবে৷ ক্ষমতা গ্রহণের পর বাইডেন ট্রাম্পের আমলে সীমান্ত দেওয়াল নির্মাণ বন্ধ ঘোষণা করেন এবং রিমেইন ইন ম্যাক্সিকো নীতির পরিবর্তন করেন। এছাড়া যুক্তরাষ্ট্রে বসবাসরত লাখো অবৈধ অভিবাসীকে বৈধ করতে কংগ্রেসের প্রতি আহবান জানান বাইডেন।

তবে রিপাবলিকানরা বরাবরই সীমান্ত সংকটের জন্য প্রেসিডেন্ট জো বাইডেনকে দোষারোপ করছেন। এই সংকট নিরসনে জো বাইডেন দায়িত্ব দিয়েছেন তাঁর ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে। দায়িত্ব পালন করতে গুয়াতেমালা ও ম্যাক্সিকো সফরে রয়েছেন কামালা হ্যারিস।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত