আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দিতে চায় পাকিস্তান

ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দিতে চায় পাকিস্তান

ছবিঃ এলএবাংলাটাইমস

পাকিস্তান ঘোষণা দিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দিতে যাচ্ছে। ইসলামাবাদ বলছে, গত মাসে ভারত-পাকিস্তানের মধ্যে সংঘর্ষ থামানোর ক্ষেত্রে ট্রাম্পের কূটনৈতিক ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল।

সরকারি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পাকিস্তান বলেছে, “সম্প্রতি ভারত-পাকিস্তান সঙ্কটকালে তার দৃঢ় কূটনৈতিক হস্তক্ষেপ ও নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ ট্রাম্প এই পুরস্কারের যোগ্য।”

ভারত অবশ্য যুক্তরাষ্ট্রকে কোনো মধ্যস্থতাকারী হিসেবে স্বীকার করেনি এবং স্পষ্টভাবে বলেছে যে, তারা কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না।

গত মে মাসে ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন যে, চার দিনের সংঘর্ষের পর ভারত ও পাকিস্তানের মধ্যে একটি যুদ্ধবিরতির ব্যবস্থা হয়েছে। পাকিস্তান জানিয়েছে, ট্রাম্পের এই উদ্যোগে পরিস্থিতির দ্রুত অবনতির রাশ টানা সম্ভব হয়েছে।

পাকিস্তান সরকারের ভাষ্য অনুযায়ী, “প্রেসিডেন্ট ট্রাম্প কৌশলগত দূরদর্শিতা ও কূটনৈতিক দক্ষতার মাধ্যমে ইসলামাবাদ ও নয়াদিল্লির সঙ্গে যোগাযোগ করেন, যার ফলে একটি বিপজ্জনক পরিস্থিতির অবসান ঘটে। এটি তাকে সত্যিকারের শান্তির দূত হিসেবে প্রতিষ্ঠিত করে।”

ওয়াশিংটন বা নয়াদিল্লির পক্ষ থেকে এখনও এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া আসেনি।

ট্রাম্প নিজেও একাধিকবার দাবি করেছেন, তিনি নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য। গত মাসে তিনি সাংবাদিকদের বলেন, “আমি ভারত ও পাকিস্তানকে বলেছিলাম, তোমরা আমাদের সঙ্গে অনেক বাণিজ্য করতে চাও—তাহলে যুদ্ধ থামাও।”

পাকিস্তান ট্রাম্পের দাবির পক্ষে সায় দিলেও ভারত তা নাকচ করে দিয়েছে।

পাকিস্তানের সিনেটের সাবেক প্রতিরক্ষা কমিটির চেয়ারম্যান মুশাহিদ হোসেন এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, “ট্রাম্প পাকিস্তানের জন্য ভালো। যদি এতে ট্রাম্পের আত্মমর্যাদায় খুশি হয়, তাহলে সমস্যা নেই। ইউরোপের নেতারাও তো তার মন জয়ের চেষ্টা করেছে।”

তবে যুক্তরাষ্ট্রে পাকিস্তানের সাবেক রাষ্ট্রদূত মলীহা লোধী এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন। তিনি এক্স-এ লিখেছেন, “একজন এমন মানুষ, যিনি গাজার ওপর ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনকে সমর্থন করেছেন এবং ইরানের ওপর হামলাকে বলেছেন ‘চমৎকার’—তার জন্য মনোনয়ন দুর্ভাগ্যজনক।”

তিনি বলেন, “এটি আমাদের জাতীয় মর্যাদাকে ক্ষুণ্ন করে।”

এর একদিন আগে, ট্রাম্প নিজের সোশ্যাল প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ লিখেছিলেন, “আমি বহু দেশের মধ্যে শান্তি আলোচনা চালিয়েছি, তবুও আমাকে নোবেল শান্তি পুরস্কার দেবে না।”

উল্লেখ্য, তিনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন, রাশিয়া-ইউক্রেন এবং ইসরায়েল-গাজার যুদ্ধ দ্রুত শেষ করবেন, যদিও এখনো কোনো শান্তি চুক্তি হয়নি।

তিনি প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার ২০০৯ সালের নোবেল শান্তি পুরস্কার জয়কেও বারবার সমালোচনা করেছেন এবং ২০১৩ সালে বলেছিলেন, নরওয়েজিয়ান নোবেল কমিটির উচিত ওবামার পুরস্কার বাতিল করা।

  এলএবাংলাটাইমস/ওএম    

শেয়ার করুন

পাঠকের মতামত