আপডেট :

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

ট্রাম্পের কর নথি দেখতে পারবে কংগ্রেস কমিটি: সুপ্রিম কোর্ট

ট্রাম্পের কর নথি দেখতে পারবে কংগ্রেস কমিটি: সুপ্রিম কোর্ট

ছবি: এলএবাংলাটাইমস

কংগ্রেস কমিটিকে কর নথি না দিতে ট্রাম্পের করা আবেদন নাকচ করে দিয়েছেন সুপ্রিম কোর্ট। ফলে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর নথি দেখতে পারবে ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত কংগ্রেস কমিটি।

ট্রাম্পের আর্থিক নথি চেয়ে কংগ্রেস প্যানেলের করা আবেদন মঞ্জুর করেছিলেন দেশটির নিম্ন আদালত। নিম্ন আদালতের এই আদেশ আটকে দিতে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন ট্রাম্প। কিন্তু দেশটির সর্বোচ্চ আদালতে ট্রাম্পের আবেদন নাকচ হয়েছে।

মার্কিন সুপ্রিম কোর্টের এই আদেশ ট্রাম্পের জন্য একটা বড় ধাক্কা। কারণ, তিনি বছরের পর বছর ধরে নিজের কর নথি গোপন রেখে আসছিলেন। কিন্তু এখন তা দেখার সুযোগ পাবে কংগ্রেস কমিটি।

২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী হিসেবে অংশ নিয়ে জয়ী হন ট্রাম্প। যুক্তরাষ্ট্রে ৪০ বছরের মধ্যে ট্রাম্পই প্রথম কোনো প্রেসিডেন্ট ছিলেন, যিনি এই পদে প্রার্থিতা ঘোষণার পর নিজের কর নথি প্রকাশ করেননি।

২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিয়ে ট্রাম্প পরাজিত হন। গত সপ্তাহে ট্রাম্প ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন।

নিজের ব্যবসা-সম্পর্কিত বিষয়ে একাধিক তদন্তের মুখে রয়েছেন ট্রাম্প। তবে তিনি অন্যায় কিছু করার বিষয়টি অস্বীকার করে আসছেন। মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ‘ওয়েস অ্যান্ড মিনস কমিটি’ কর-সংক্রান্ত বিষয় দেখভাল করে। এই কমিটি ২০১৯ সাল থেকে ট্রাম্পের কর নথি চেয়ে আসছে।

সুপ্রিম কোর্টের গতকালের সিদ্ধান্তের ফলে দেশটির অর্থ দপ্তর ট্রাম্পের ২০১৫ থেকে ২০২০ সালের ট্যাক্স রিটার্নসহ তাঁর ব্যবসা-সংক্রান্ত নথি ডেমোক্র্যাট–নিয়ন্ত্রিত কংগ্রেস কমিটির কাছে হস্তান্তর করতে পারবে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন হয়। এই নির্বাচনে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণ ধরে রেখেছে ডেমোক্র্যাটরা। অন্যদিকে নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ রিপাবলিকানদের হাতে যাচ্ছে।

প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ রিপাবলিকানরা আনুষ্ঠানিকভাবে গ্রহণের ঠিক আগমুহূর্তে সুপ্রিম কোর্ট থেকে এমন আদেশ এল।

সুপ্রিম কোর্টের বর্তমান বিচারপতিদের মধ্যে তিনজনকে ট্রাম্প নিয়োগ দিয়েছিলেন। রক্ষণশীল-নিয়ন্ত্রিত এই সুপ্রিম কোর্টে চলতি বছর আরও দুটি পরাজয়ের মুখে পড়েন ট্রাম্প।


এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত