আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

সান ফ্রান্সিসকোতে বন্দুকধারীর হামলায় ৯ জন আহত

সান ফ্রান্সিসকোতে বন্দুকধারীর হামলায় ৯ জন আহত

যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো শহরের মিশন ডিস্ট্রিক্ট এলাকায় শুক্রবার বন্দুকধারীর গুলিতে কমপক্ষে ৯ জন আহত হয়েছেন। পুলিশের ধারণা, লক্ষ্যবস্তু স্থির করে দূর থেকে গুলি চালানো হয়েছে।

সান ফ্রান্সিসকো পুলিশ বিভাগের কর্মকর্তা ইভ লাওকওয়ানসাথিতায়া এক সংবাদ সম্মেলনে বলেন, ব্লক পার্টি (সৌহার্দ্য বাড়াতে স্থানীয় ব্যক্তিদের নিয়ে আয়োজিত অনুষ্ঠান) চলার সময় এ হামলা হয়েছে। হামলায় আহত ব্যক্তিদের সবাই আশঙ্কামুক্ত বলে মনে করা হচ্ছে।

সান ফ্রান্সিসকো বোর্ড অব সুপারভাইজারসের এক সদস্যের সহযোগী সান্তিয়াগো লারমা বলেন, অন্তত পাঁচজনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাতে পাঁচজনের মধ্যে একজনের অস্ত্রোপচার হয়েছে। অপর চারজনকে ছোটখাটো আঘাতের জন্য চিকিৎসা দেওয়া হচ্ছে। সিএনএনের সহযোগী টিভি চ্যানেল কেপিআইএক্স-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

শুক্রবার স্থানীয় সময় রাত ৯টার দিকে সান ফ্রান্সিসকোর পুলিশ বিভাগের কর্মকর্তাদের মিশন ডিস্ট্রিক্ট এলাকায় ডাকা হয়।পুলিশ এক বিবৃতিতে বলেছে, তাদের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছানোর পর কয়েকজনকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পান।এরপর কর্মকর্তারা ঘটনাস্থলে চিকিৎসাকর্মীদের ডেকে পাঠান এবং আহত ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান।

তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। দ্য মিশন ডিস্ট্রিক্ট এলাকাটিকে দ্য মিশন নামে ডাকা হয়ে থাকে। সান ফ্রান্সিসকোর পূর্ব-মধ্যাঞ্চলে অবস্থিত এলাকাটি ঐতিহাসিক স্থাপত্যশিল্পের জন্য পরিচিত।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত