আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

সড়ক দুর্ঘটনায় মার্কিন অভিনেতা ট্রিট উইলিয়ামসের মৃত্যু

সড়ক দুর্ঘটনায় মার্কিন অভিনেতা ট্রিট উইলিয়ামসের মৃত্যু

যুক্তরাষ্ট্রের ভারমন্ড অঙ্গরাজ্যে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সোমবার মার্কিন অভিনেতা ট্রিট উইলিয়ামস মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭১ বছর। খবর বিবিসির।

পুলিশ জানিয়েছে, একটি এসইউভি গাড়ি মোড় নেওয়ার সময় ট্রিট উইলিয়ামসের মোটরসাইকেলে ধাক্কা লাগে। এ সময় মোটরসাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়েন অভিনেতা। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ট্রিট উইলিয়ামসের মর্মাহত পরিবার থেকে বলা হয়েছে, ট্রিট তার পরিবারকে সব সময় ভালোবেসেছেন। নিজের জীবন এবং কাজকেও ভালোবাসতন তিনি।

১৫ বছর ধরে উইলিয়ামসের এজেন্ট হিসেবে কাজ করছিলেন ব্যারি ম্যাকফারসন। তিনি তাকে ‘সবচেয়ে সুন্দর মানুষ এবং মেধাবী’ বলে অভিহিত করেছেন। শুধু তাই নয়, মাকফারসনের মতে, ‘তিনি অভিনেতাদের অভিনেতা ছিলেন।’ দীর্ঘ ৫০ বছরের ক্যারিয়ারে ট্রিট উইলিয়ামস ১৩০টির বেশি প্রজেক্টে কাজ করেছেন। ১৯৭৫ সালের থ্রিলার ছবি ‘ডেডলি হিরো’ দিয়ে তিনি আত্মপ্রকাশ করেছিলেন। তবে তিনি দর্শক মহলে পরিচিত ‘হেয়ার’, ‘১৯৪১’, ‘দ্য ঈগল হ্যাজ ল্যান্ডেড’, ‘প্রিন্স অব দ্য সিটি’, ‘ওয়ান্স আপন আ টাইম ইন আমেরিকা’, ‘দ্য লাস্ট শিফট’ ও ‘১২৭ হাওয়ারস’ ছবির জন্য।

২০০২ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি দর্শকপ্রিয় টিভি সিরিজ ‘এভারউড’র কেন্দ্রীয় অভিনেতা ছিলেন। দুইবার স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ড ও তিনবার গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেয়েছিলেন উইলিয়ামস।

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত