আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

পুলিৎজার বিজয়ী লেখক করম্যাক ম্যাকার্থি মারা গেছেন

পুলিৎজার বিজয়ী লেখক করম্যাক ম্যাকার্থি মারা গেছেন

পুলিৎজার পুরস্কারজয়ী আমেরিকান লেখক করম্যাক ম্যাকার্থি বার্ধক্যজনিত কারণে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৯ বছর।বুধবার লেখকের ছেলে জন ম্যাকার্থির বরাতে রয়টার্স জানিয়েছে, নিউ মেক্সিকোর সান্তা ফে-তে নিজের বাড়িতে মঙ্গলবার লেখকের মৃত্যু হয়।

নিভৃতচারী এই লেখক ‘দ্য রোড’ উপন্যাসের জন্য ২০০৬ সালের পুলিৎজার পুরস্কার পান। আর্নেস্ট হেমিংওয়ে ও উইলিয়াম ফকনারের পর তাকে সবচেয়ে শক্তিশালী আমেরিকান লেখক বলে মনে করেন অনেকে। সংবাদমাধ্যমে আসতে তেমন আগ্রহ ছিল না করম্যাক ম্যাকার্থির। তিনি জীবনে সাক্ষাৎকার দেননি বললেই চলে। কখনোই কোনো লাল গালিচায় হাটেননি। ৬০ বছর বয়স পর্যন্ত তার তেমন পরিচিতি ছিল না।

‘দ্য বর্ডার ট্রিলজি’র প্রথম বই ‘অল দ্য প্রিটি হর্সেস’ ১৯৯২ সালে তাকে প্রথম আলোচনায় নিয়ে আসে। বইটি থেকে সিনেমা নির্মিত হয়। তার বই থেকে নির্মিত আরেকটি বিখ্যাত সিনেমা ‘নো কান্ট্রি ফর ওল্ড ম্যান’। পুলিৎজার পুরস্কার পাওয়ার পর তিনি বিশ্বব্যাপী পরিচিত হয়ে ওঠেন।

করম্যাক ম্যাকার্থি ছিলেন খুবই অন্তর্মুখী। তিনি ২০০৭ সালে অপরাহ উইনফ্রেকে সাক্ষাৎকার দিতে রাজি হয়েছিলেন। সে সময় জানিয়েছিলেন, সাক্ষাৎকার দেওয়াকে খুব জরুরি বা গুরুত্বপূর্ণ কাজ বলে মনে করেন না। তিনি বলেছিলেন, ‘বই কীভাবে লেখা হবে তা নিয়ে চিন্তাভাবনায় যদি অনেক সময় খরচ করতে হয়, তাহলে সম্ভবত তা আপনার করাই (লেখা) উচিত নয়।’ ম্যাকার্থি কখনো ব্যাকরণের তোয়াক্কা করেননি। বলা যায়, ভাষা ছিল তার ইচ্ছাধীন। তার স্বতন্ত্র রচনাশৈলী পাঠককে আকৃষ্ট করেছে নিজস্ব শক্তিতে।

 

 


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত