আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

আদালতে নিজেকে নির্দোষ দাবি করলেন ট্রাম্প

আদালতে নিজেকে নির্দোষ দাবি করলেন ট্রাম্প

ফ্লোরিডার মিয়ামিতে ফেডারেল আদালতে হাজির হয়ে রাষ্ট্রীয় গোপন নথি অব্যবস্থাপনার অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার আদালতে শুনানির সময় তিনি এ দাবি করেন।

আদালতে আত্মসমর্পণের পর গ্রেপ্তার দেখিয়ে তাকে কাঠগড়ায় তোলা হয়। বিচারক জনাথন গুডম্যান তার বিরুদ্ধে আনা ৩৭টি অভিযোগ পড়ে শোনান। প্রায় ৪৫ মিনিট ধরে চলা শুনানি শেষে আদালত থেকে বের হয়ে ব্যক্তিগত বিমানে নিউ জার্সির উদ্দেশে যাত্রা করেন ট্রাম্প। খবর- বিবিসি ও সিএনএন

গত বছর ট্রাম্পের নিজ বাড়ি মার-এ-লাগোতে অভিযান চালিয়ে হাজার হাজার গোপন নথি উদ্ধার করেছিল মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। মার্কিন আদালতের নথিগুলো বলছে, শ্রেণিবদ্ধ নথির অপব্যবহার, ন্যায়বিচারে বাধা দেওয়া, আইন প্রয়োগকারী সংস্থার কাছে মিথ্যা বিবৃতি দেওয়াসহ অন্তত ৩৭টি অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য অভিযুক্ত ট্রাম্প। তাঁর বিরুদ্ধে অভিযোগগুলো প্রমাণিত হলে কোনো কোনোটির জন্য সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড হতে পারে।

এ ছাড়া ট্রাম্পের বিরুদ্ধে গোপন নথি আটকে রাখা-সংক্রান্ত চারটি অভিযোগ রয়েছে। অভিযোগগুলো প্রমাণিত হলে প্রতিটির জন্য সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ড হতে পারে তার। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রথম কোনো প্রেসিডেন্ট যার বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হয়েছে। এর আগে পর্ন তারকা স্টরমি ড্যানিয়েলকে ঘুষ দিয়ে মুখ বন্ধ রাখার ঘটনায় গত মার্চে ফৌজদারি অপরাধে অভিযুক্ত হন তিনি।

আগামী বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে প্রেসিডেন্ট পদে দ্বিতীয়বারের মতো লড়বেন বলে ইতোমধ্যেই ঘোষণা দিয়েছেন ট্রাম্প।

 


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত