আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

মরদেহের সঙ্গে কয়েক দিন কাটিয়ে দিলেন আলাবামার এক ব্যাক্তি

মরদেহের সঙ্গে কয়েক দিন কাটিয়ে দিলেন আলাবামার এক ব্যাক্তি

এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যের একজন বাসিন্দা তাঁর এক স্বজনের মরদেহ নিজ বাড়িতে রেখে দিয়েছিলেন। শুধু তাই নয়, তিনি এই মরদেহের সঙ্গে কয়েক দিন কাটিয়ে দিয়েছেন। এ ব্যাপারে তিনি স্থানীয় কর্তৃপক্ষকে কিছুই জানাননি। ইতিমধ্যে লিনড্রু স্মিথ জুনিয়র নামের ৬১ বছর বয়সী ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

ওয়াকার কাউন্টি শেরিফের কার্যালয় থেকে দেওয়া এক ফেসবুক পোস্টে বলা হয়, ৯ জুন তারা খবর পায় সিপসি শহরের একটি বাড়িতে একজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। সিপসি শহরটির অবস্থান বার্মিংহাম থেকে ৩২ মাইল উত্তর-পশ্চিমে। খবর পেয়ে শেরিফের কার্যালয়ের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান।

পরে লিনড্রু স্মিথকে কাউন্টি কারাগারে নেওয়া হয়। কর্তৃপক্ষ বলেছে, তাঁর বিরুদ্ধে মরদেহকে অসম্মান করার অভিযোগ আনা হয়েছে।

ফেসবুক পোস্টে আরও বলা হয়, কর্তৃপক্ষকে কোনো কিছু না জানিয়েই স্মিথ সেখানে লাশের সঙ্গে থাকছিলেন।

এ ঘটনায় ওয়াকার কাউন্টি জেল কর্তৃপক্ষের বক্তব্য জানার চেষ্টা করেছিল সিএনএন। তবে তাৎক্ষণিক সাড়া পাওয়া যায়নি।

ওই মরদেহটি কত দিন ধরে স্মিথের বাড়িতে রাখা ছিল, তা জানা যায়নি। স্মিথের পক্ষে কোনো আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে কি না, তা–ও নিশ্চিত হওয়া যায়নি।

শেরিফের কার্যালয় থেকে দেওয়া ফেসবুক পোস্টে বলা হয়, মানুষের মরদেহের সঙ্গে এ ধরনের আচরণের মধ্য দিয়ে সাধারণ পারিবারিক আবেগ-অনুভূতির ওপর আঘাত করা হয়েছে। স্মিথের বিরুদ্ধে সি শ্রেণির অপরাধ সংঘটনের (ক্লাস সি ফেলোনি) অভিযোগ আনা হয়েছে।

ওই ফেসবুক পোস্টে আরও বলা হয়, এ ঘটনায় তদন্ত চলছে। ওই ব্যক্তির কীভাবে মৃত্যু হলো, তা জানার চেষ্টা চলছে।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত