আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

যুক্তরাষ্ট্রের ৬ অঙ্গরাজ্যে বন্দুকধারীর গুলিতে নিহত ৫, আহত ৪১

যুক্তরাষ্ট্রের ৬ অঙ্গরাজ্যে বন্দুকধারীর গুলিতে নিহত ৫, আহত ৪১

যুক্তরাষ্ট্রের ৬ অঙ্গরাজ্যে সম্প্রতি পৃথক বন্দুকধারীর গুলিতে পাঁচজন নিহত হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছে অন্তত ৪১ জন। যুক্তরাষ্ট্রের ইলিনয়স, ওয়াশিংটন, পেনসিলভানিয়া, দক্ষিণ ক্যালিফোর্নিয়া, মেরিল্যান্ড ও মিজৌরিতে এসব ঘটনা ঘটে।

মিজৌরি অঙ্গরাজ্যের সেন্ট লুইসে রোববার উঠতি বয়সীদের পার্টিতে বন্দুকধারীর গুলিতে এক কিশোর (১৭) মারা গেছে। রাত ১টার দিকে সেখানে গুলির ঘটনা ঘটে। এতে অন্তত ৯ জন আহত হয় যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ইলিনয়সের শিকাগো থেকে ২০ মাইল দূরে উইলব্রুকে একটা অনুষ্ঠানে যোগ দিতে কয়েক শ মানুষ জড়ো হয়েছিলেন। সেখানে গুলিতে ২৩ জন আহত হয়। একজনের অবস্থা গুরুতর।

এদিকে শনিবার রাতে ওয়াশিংটন স্টেট ক্যাম্প গ্রাউন্ডে কনসার্টে গুলি চালায় এক বন্দুকধারী। এতে দু’জন মারা গেছেন। আহত হয়েছেন আরও দু’জন। পরে পুলিশের গুলিতে ঘাতক আহত হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর সারা রাত কনসার্ট চললেও রোববার তা বাতিল করা হয়। পেনসিলভানিয়াতে শনিবার সকালে পুলিশের ব্যারাকে বন্দুকধারীর হামলায় এক পুলিশ সদস্য মারা গেছে। এ ঘটনায় আহত হয়েছে আরেক পুলিশ সদস্য। রোববার পুলিশ জানিয়েছে, বন্দুকধারী রাইফেল থেকে গুলি চালায়। পরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে তার মৃত্যু হয়।

এছাড়া দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শনিবার একটি পুল পার্টিতে বন্দুক হামলায় ৯ জন আহত হয়েছে। তাদের বয়স ১৬ থেকে ২৪ এর মধ্যে। তাদের মধ্য দু’জনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার সময় একটি গাড়িকে দেয়ালে ধাক্কা দিতে দেখতে পায়। গাড়িটির চালক গুলিবিদ্ধ ছিলেন। বাল্টিমোরে শুক্রবার রাতে বন্দুক হামলায় ছয়জন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের শরীরে একাধিক গুলি দেখতে পেয়েছে। আহত অপর তিনজন নিজেরাই রাস্তা পার হয়ে হাসপাতালে চিকিৎসা নেন। আহতদের বয়স ১৭ থেকে ২৪ এর মধ্যে।

প্রসঙ্গত, কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রে বন্দুকধারীদের গুলিতে নিহতের সংখ্যা বেড়েছে। স্কুলে, শপিং মলে, স্কুলের অনুষ্ঠানে গুলি চলছে। হামলাকারীদের মধ্যে অধিকাংশই কিশোর, তরুণ ও যুবক। এরপরও দেশটিতে অস্ত্র আইন কড়াকড়ি করা হচ্ছে না। রিপাবলিকান পার্টির নেতারা এর বিরোধিতা করছেন। বিশেষজ্ঞরা বলছেন, আগে যেখানে কিশোর বা যুবকদের ঝগড়া হলে ঘুষি মারা হতো, এখন সেখানে গুলি চলছে।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত