আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

হন্ডুরাসে নারী কারাগারে দাঙ্গা-সংঘর্ষে নিহত অন্তত ৪১

হন্ডুরাসে নারী কারাগারে দাঙ্গা-সংঘর্ষে নিহত অন্তত ৪১

মধ্য আমেরিকার দেশ হন্ডুরাসে নারীদের একটি কারাগারে মঙ্গলবার দাঙ্গা-সংঘর্ষে অন্তত ৪১ জন নিহত হয়েছেন। রাজধানী তেগুচিগালপা থেকে ২০ কিলোমিটার দূরে অবস্থিত কারাগারটিতে প্রায় ৯০০ বন্দি রয়েছে। খবর: বিবিসি’র।

কারাগারে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে, একটি পক্ষ কারাগারের একটি সেলে আগুন ধরিয়ে দেয়। নিহতদেরর বেশিরভাগ আগুনে পুড়ে মরেছেন, তবে কয়েকজন গুলিবিদ্ধ হয়েও মারা যান। কিছু বন্দিকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।

হন্ডুরাসের নিরাপত্তা বিষয়ক উপমন্ত্রী জুলিসা ভিলান্যুয়েভা জরুরি অবস্থা জারি করেছেন এবং সংঘাত দমনে কঠোর পদক্ষেপের ঘোষণা দিয়েছেন। হন্ডুরাসে কারাগারে সংঘর্ষ বা দাঙ্গার ঘটনা নতুন নয়। ২০১৯ সালে উত্তরাঞ্চলের বন্দরনগরী টেলায় একটি কারাগারে সংঘর্ষে অন্তত ১৮ জনের প্রাণহানি হয়।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত