আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

ওহাইও অঙ্গরাজ্যে দুই বছরের শিশুর গুলিতে মায়ের মৃত্যু

ওহাইও অঙ্গরাজ্যে দুই বছরের শিশুর গুলিতে মায়ের মৃত্যু

ছবি: এলএবাংলাটাইমস

দুই বছরের একটির শিশুর গুলিতে তার অন্তঃসত্ত্বা মায়ের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।

স্থানীয় সময় শুক্রবার (১৬ জুন) ওহাইও অঙ্গরাজ্যে ওই দুর্ঘটনা ঘটে।ওই শিশুটি তার বাবার হ্যান্ডগান দিয়ে গুলি চালালে দুর্ঘটনাক্রমে সেটা তার মায়ের গায়ে লাগে। এই ঘটনায় ওই শিশুর মা (৩১) এবং তার অনাগত সন্তানের মৃত্যু হয়েছে।

নরওয়াক পুলিশ ডিপার্টমেন্টের এক সংবাদ সম্মেলনে নিহত নারীর পরিচয় জানানো হয়েছে। ওই নারীর নাম লরা ইগ। তার পেছন দিকে গুলি লাগার পর তিনি নিজেই কোনও রকমে পুলিশকে ফোন করেন। সে সময় ওই নারী জানান যে, তিনি আট মাসের অন্তঃসত্ত্বা। তার স্বামীও ৯১১ নম্বরে ফোন করে সাহায্য চান। তিনি জানান যে, তার স্ত্রী তাকে ফোন করে চিৎকার করে কিছু বলছিলেন। তাদের সাহায্য প্রয়োজন।

ফোন পেয়ে সঙ্গে সঙ্গেই সেখানে পৌঁছায় পুলিশ। তারা বন্ধ দরজা ভেঙে প্রবেশ করেন। সে সময়ও জ্ঞান ছিল লরার। তার দুই বছর বয়সী সন্তান তার পাশেই ছিল এবং তাদের থেকে কিছুটা দূরে একটি হ্যান্ডগান পড়ে ছিল। সে সময় লরার অনুরোধে শিশুটিকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়। ওই নারী পুরো ঘটনা পুলিশের কাছে বর্ণনা করেন।


ওই নারীকে সঙ্গে সঙ্গেই হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে জরুরি ভিত্তিতে তার অপারেশ করা হয়। তবে পরবর্তীতে চিকিৎসকরা ওই নারী এবং তার সন্তানকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, তারা ওই নারীর বাড়ি থেকে হ্যান্ডগানটি জব্দ করেছেন। কর্মকর্তারা জানিয়েছেন, ওই নারী কাজে ব্যস্ত থাকার সময়ই তার ছেলে ওই হ্যান্ডগানটি হাতে পায় এবং সেটি নিয়ে খেলতে থাকে। এক পর্যায়ে ভুল করে শিশুটি তার মাকে গুলি করে। কর্মকর্তারা আরও জানিয়েছেন, এই ঘটনার তদন্ত চলছে। এই ঘটনায় এখনও কোনও অভিযোগ দায়ের করা হয়নি।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত