আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

নোবেলজয়ী বিজ্ঞানী গুডেনাফ মারা গেছেন

নোবেলজয়ী বিজ্ঞানী গুডেনাফ মারা গেছেন

ছবি: এলএবাংলাটাইমস

লিথিয়াম-আয়ন ব্যাটারির বিকাশের অগ্রদূত নোবেলজয়ী জন গুডেনাফ গত রোববার (২৫ জুন) মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ১০০ বছর।

যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জন গুডেনাফের মৃত্যুর খরব নিশ্চিত করেছে। নিজের ১০১তম জন্মবার্ষিকীর মাত্র এক মাস আগে মারা গেলেন এই বিজ্ঞানী।

লিথিয়ান-আয়ন ব্যাটারিসহ ব্যাটারির সার্বিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য ২০১৯ সালে রসায়নে নোবেল পুরস্কার পান জন গুডেনাফ। তখন তাঁর ছিল ৯৭ বছর। সে অনুযায়ী তিনিই ছিলেন সবচেয়ে বেশি বয়সে নোবেলজয়ী কোনো ব্যক্তি।

লিথিয়াম-আয়ন ব্যাটারির বিকাশে জন গুডেনাফের গুরুত্বপূর্ণ ভূমিকার কল্যাণে বিশ্বজুড়ে এখন লাখ লাখ বিদ্যুৎ-চালিত গাড়ি চলছে।

১৯২২ সালের ২৫ জুলাই জার্মানিতে জন্ম নিয়েছিলেন জন গুডেনাফ। তিনি যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে গণিতে স্নাতক ডিগ্রি নেন। পরে পদার্থবিদ্যায় পিএইচডি করেন শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে। এরপর ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিতে (এমআইটি) একটি গবেষণা দলের নেতৃত্ব দেন।

পরে তাঁর তত্ত্বাবধানে পরিচালিত হয় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অরগানিক কেমিস্ট্রি গবেষণাগার। এ ছাড়া তিনি টেক্সাস বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন ৩৭ বছর।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত