আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

যুক্তরাষ্ট্রের পর এবার জাপান ও তাইওয়ানের আকাশে চীনা গোয়েন্দা বেলুন

যুক্তরাষ্ট্রের পর এবার জাপান ও তাইওয়ানের আকাশে চীনা গোয়েন্দা বেলুন

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের পর এবার জাপান ও তাইওয়ানের আকাশে দেখা গেলো চীনের গোয়েন্দা বেলুন। বিষয়টি নিশ্চিত করে জাপান বলেছে, ভবিষ্যতে এমন বেলুন আবার নজরে এলে তা ভূ-পাতিত করার জন্য দেশটি প্রস্তুত।

জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা ইউকো মুরাকামি বলেন, ‘নিয়মিত পরিস্থিতি পর্যবেক্ষণ করে সব ধরনের সতর্কতা অবলম্বন করছে সরকার।’

সম্প্রতি বিবিসির প্যানোরামা নামক একটি প্রতিষ্ঠানের স্যাটেলাইট চিত্রে বিষয়টি ধরা পড়েছে। বেলুন শনাক্ত করতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার করেছে প্রতিষ্ঠানটি। প্যানোরামার প্রতিষ্ঠাতা কোরি জাস্কোলস্কি বলছেন, জাপানের আকাশে ২০২১ সালেও এমন বেলুন শনাক্ত করেছিলেন তিনি, তবে তা প্রকাশ করেননি তখন।

বিষয়টি নিয়ে তাইওয়ানের তেমন কোনও প্রতিক্রিয়া দেখা যায়নি। তাইওয়ানের সরকার বলছে, তারা বিশ্বাস করে এটি চীনের বেসামরিক কাজে ব্যবহৃত আকাশযান। তবে বিবিসির এই প্রমাণ নিয়ে কোনও মন্তব্য করেনি চীন।

চলতি বছরেই মার্কিন আকাশে এমন গোয়ান্দা বেলুন শনাক্ত হলে তা গুলি করে ভূপাতিত করে যুক্তরাষ্ট্র। বিষয়টি নিয়ে নতুন করে শুরু হয় মার্কিন-চীন সম্পর্কের টানাপোড়েন। এ কারণেই মূলত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন সে সময় ঘোষিত চীন সফরও বাতিল করেছিলেন।

তবে চীনের দাবি, আবহাওয়াবিদ্যার মতো বৈজ্ঞানিক গবেষণার জন্য তারা এমন বেলুন ব্যবহার করে। এটিকে অনিচ্ছাকৃত ও বিচ্ছিন্ন ঘটনা বলে দাবি করে চীন।

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সাবেক বিশ্লেষক জন কুলেভার বলেছেন ভিন্ন কথা। তিনি বলেন, ‘এটি শুধু একবারের ঘটনা নয়, প্রায় ৫ বছর ধরে এরকম বেলুনের উপস্থিতি লক্ষ্য করা গেছে।’

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত