আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

বাল্টিমোরে বন্দুক হামলায় মৃত ২, আহত ২৮

বাল্টিমোরে বন্দুক হামলায় মৃত ২, আহত ২৮

এলএবাংলাটাইমস

মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোর শহরে বন্দুক হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৮ জন। স্থানীয় পুলিশ জানিয়েছে, আহত ব্যক্তিদের তিনজনের অবস্থা গুরুতর।

বাল্টিমোরের ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার রিচ উরলি এক সংবাদ সম্মেলনে জানান, স্থানীয় সময় রোববার প্রথম প্রহর পেরিয়ে রাত সাড়ে ১২টার পর থেকে শহরের ব্রুকলিন উপকণ্ঠে একটি ‘স্ট্রিট পার্টিতে’ বন্দুক হামলার খবর আসতে থাকে। সেখানে যাওয়ার পরে অনেককে হতাহত অবস্থায় দেখা যায়।

বাল্টিমোর পুলিশ বলেছে, ঘটনাস্থল থেকে ১৮ বছর বয়সী এক তরুণীর মরদেহ উদ্ধার হয়েছে। এ ছাড়াও ২০ বছর বয়সী এক তরুণের মৃত্যু হয়েছে। তাঁকেও গুলি করা হয় বলে ধারণা করা হচ্ছে।

বন্দুক হামলায় আহত ব্যক্তিদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ কমিশনার রিচ উরলি জানান। তিনি বলেছেন, আহত ব্যক্তিদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

হামলাকারীকে চিহ্নিত করা ও হামলার কারণ বের করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন উরলি। তিনি বলেন, ‘বড় এলাকাজুড়ে হামলা হয়েছে। আমাদের গোয়েন্দারা ঘটনাস্থলে যাচ্ছেন।’

হামলার পরই ঘটনাস্থলে যান বাল্টিমোরের মেয়র ব্র্যান্ডন স্কট। ভয়াবহ এ হামলার নিন্দা জানিয়ে সেখানে তিনি সাংবাদিকদের বলেন, এ ধরনের মর্মান্তিক ঘটনা ঘটতে দেওয়া যায় না।

গান ভায়োলেন্স আর্কাইভ (জিভিএ) নামে একটি সংস্থা বলছে, যুক্তরাষ্ট্রে যত মানুষ আছে তার চেয়ে আগ্নেয়াস্ত্র বেশি আছে। উন্নত দেশের মধ্যে যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় সর্বাধিক মৃত্যুর ঘটনা ঘটে। ২০২২ সালে এই সংখ্যা ছিল ৪৪ হাজার ৩৫৭। এর মধ্যে আত্মহত্যা ছিল ২৪ হাজার ৯০টি।

রোববার বাল্টিমোরে বন্দুক হামলাসহ চলতি বছরে যুক্তরাষ্ট্রে ৩৩৭টি বন্দুক হামলার ঘটনা ঘটেছে। কোনো বন্দুক হামলায় চার বা এর অধিক মৃত্যু হলে, সে হামলাকে বলা হয় ‘মাস শুটিং’।

এলএবাংলাটাইমস/এজেড

 

শেয়ার করুন

পাঠকের মতামত