আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

জননিরাপত্তা নিয়ে সংশয়, ৬ মাসে ৩৪০টি বন্দুক হামলা যুক্তরাষ্ট্রে

জননিরাপত্তা নিয়ে সংশয়, ৬ মাসে ৩৪০টি বন্দুক হামলা যুক্তরাষ্ট্রে

এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় বন্দুক হামলায় অন্তত ৪ জন নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন ২ এবং ১৩ বছরের দুই শিশু। এ ঘটনায় দুই সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। কিংসেসিং এলাকার কয়েকটি ব্লকে স্থানীয় সময় সোমবার রাত ৮টা ৩০ মিনিটের দিকে গুলির ঘটনা ঘটে।

সাম্প্রতিককালে যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতা বেড়েছে। চলতি বছরের এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে কমপক্ষে ৩৪০টি বন্দুক হামলার ঘটনা ঘটেছে। 

স্বাধীনতা দিবসের ঠিক আগে ফিলাডেলফিয়ায় হামলাটি মেরিল্যান্ডের বাল্টিমোরে বন্দুক হামলায় ২ জন মারা যাওয়ার ঠিক একদিন পর ঘটেছে। ওই হামলায় আহত হয় ২৮ জন; যাদের প্রায় অর্ধেকই শিশু। পুলিশ এখনও সন্দেহভাজনকে ধরতে পারেনি।

ফিলাডেলফিয়ার পুলিশ কমিশনার ড্যানিয়েল এম আউটল বলেন, ‘কিংসেসিং এলাকায় গুলির ঘটনার সন্দেহভাজনদের হেফাজতে নিয়েছে পুলিশ। তাদের একজনের বয়স ৪০। তিনি বুলেটপ্রুফ জ্যাকেট পরেছিলেন; যার মধ্যে একাধিক ম্যাগাজিন ছিল। তার কাছ থেকে একটি এআর-স্টাইলের রাইফেল এবং একটি হ্যান্ডগান জব্দ করা হয়েছে।’

আটক দ্বিতীয় ব্যক্তির সম্পর্কে কিছু জানাননি আউটল। এর আগে পুলিশ জানায়, হামলায় ৮ জন আহত হয়েছেন।

আউটল বলেন, ‘হামলার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আটকের আগে গুলি করে বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত করেছেন বন্দুকধারীরা।’

তিনি বলেন, ‘কেন এমনটা ঘটল, তা সম্পর্কে আমাদের একেবারেই ধারণা নেই। ঈশ্বরকে ধন্যবাদ। আমাদের অফিসাররা ঘটনাস্থলে ছিল। এ কারণে ক্ষয়ক্ষতি কম হয়েছে। গুলিবিদ্ধ দুই শিশুর অবস্থা স্থিতিশীল।’

তাৎক্ষণিকভাবে আটকদের বা গুলিবিদ্ধদের নাম প্রকাশ করা হয়নি। নিহত চারজনের মধ্যে তিনজনের বয়স ২০ থেকে ৫৯ বছরের মধ্যে। চতুর্থ ব্যক্তির বয়স জানা যায়নি।

বন্দুক সহিংসতা আর্কাইভ অনুসারে, চলতি বছরের এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে কমপক্ষে ৩৪০টি বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনা দেশটির জননিরাপত্তা ও অস্ত্র আইনকে নতুন করে আলোচনায় নিয়ে এসেছে।  

গত চারদিনে দেশটিতে বন্দুক হামলা হয়েছে ৬টি। এসব হামলায় প্রাণ হারিয়েছেন ৬ জন। জুন মাসে হয়েছে ৬৩টি হামলা। এ হিসাবে এ বছরের এখন পর্যন্ত দিনে গড়ে প্রায় ২টি করে বন্দুক হামলা হয়েছে যুক্তরাষ্ট্রে।   

এলএবাংলাটাইমস/এজেড

 

শেয়ার করুন

পাঠকের মতামত