আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ‘জুন গ্লুম’ আবহাওয়া, আগামী সপ্তাহে তীব্র তাপপ্রবাহের সতর্কতা

        সান ক্লেমেন্টে সৈকতে মানব চোয়ালের অংশ উদ্ধার, তদন্ত শুরু

        পুলিশের গুলিতে ১ বছরের শিশুর মৃত্যু, উত্তপ্ত মিসিসিপির ছোট শহর

        লেবাননে ইসরায়েলি হামলার মধ্যে স্থগিত যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

        কাতারের বিলাসবহুল বিমান যুক্ত হলো এয়ার ফোর্স ওয়ান বহরে

        দক্ষিণ আফ্রিকায় এইচআইভি কর্মসূচিতে অর্থায়ন বন্ধ করছে যুক্তরাষ্ট্র

        ম্যাকআর্থার পার্কে মাদকবিরোধী অভিযান, মাঠে এলএপিডি ও ডিইএ

        দাবানল ত্রাণ ও বেকার ভাতার অর্থ আত্মসাৎ, কারাদণ্ড পেলেন টেক্সাসের নারী

        কুকুর প্রশিক্ষকের অবহেলায় ১১ কুকুরের মৃত্যু, দোষী সাব্যস্ত যুগল

        ডেলাওয়্যারের হাসপাতালে গুলিতে নিহত ১, ফিলাডেলফিয়ায় আটক সন্দেহভাজন

        নিউইয়র্কে ঘোড়ার গাড়ি দুর্ঘটনায় ভারতীয় পর্যটকের মৃত্যু

        যুক্তরাষ্ট্র–ইরান শান্তি চুক্তি স্বাক্ষর, যুদ্ধ বন্ধের পথে দুই দেশ

        ওয়ার্ল্ড কাপ দেখার অনুষ্ঠানে পানিতে ডুবে ৮ বছর বয়সী শিশুর মৃত্যু

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান তাণ্ডব, পুলিশ কর্মকর্তাসহ আহত ৫

        আদালতের কক্ষে যৌন সম্পর্ক ও মিথ্যা বলার অভিযোগে অভিযুক্ত বিচারকের ক্ষমা প্রার্থনা

        কানাডার নাগরিকত্ব সনদ ফেরত দিতে বলা হলো কিছু ‘লস্ট কানাডিয়ান’কে

        হোয়াইট হাউসের ইউএফসি ইভেন্টে হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেপ্তার ৫

        নিউইয়র্কে খামারে আগুনে পুড়ে ১৭টি ঘোড়ার মৃত্যু

        ১,৫০০ একর এলাকায় দাবানল, রিভারসাইডে জারি জরুরি উচ্ছেদ নির্দেশ

        প্রেমিকাকে হত্যার পর মেয়েকে নিয়ে পালানো লস এঞ্জেলেসের বাবা মেক্সিকোতে গ্রেপ্তার

অনির্দিষ্টকালের জন্য কার্যক্রম স্থগিত করল টাইটানের মালিকপ্রতিষ্ঠান

অনির্দিষ্টকালের জন্য কার্যক্রম স্থগিত করল টাইটানের মালিকপ্রতিষ্ঠান

আটলান্টিক মহাসাগরের তলদেশে বিস্ফোরিত হওয়া পর্যটন ডুবোযান টাইটানের মালিকপ্রতিষ্ঠান ওশানগেট কোম্পানি তাদের সব ধরনের কার্যক্রম স্থগিতের ঘোষণা দিয়েছে। গতকাল বৃহস্পতিবার কোম্পানিটি বলেছে, অনির্দিষ্টকালের জন্য কার্যক্রম স্থগিত করা হচ্ছে।

এক শতাব্দীরও বেশি সময় আগে ডুবে যাওয়া টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখতে রওনা করার পর গত ১৮ জুন নিখোঁজ হয় টাইটান। কয়েক দিন ধরে অনুসন্ধান অভিযান চালানোর পর ২২ জুন মার্কিন কোস্টগার্ড জানায়, বিপর্যয়কর অন্তর্মুখী চাপে টাইটান বিস্ফোরিত হয়েছে। এতে পাঁচ আরোহীর সবাই নিহত হন।

গত সপ্তাহে গভীর সমুদ্রের তলদেশে ডুবোজাহাজটির ধ্বংসাবশেষ থেকে সম্ভাব্য দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। এগুলো মানুষের দেহাবশেষ বলে ধারণা করা হচ্ছে এবং তা পূর্ব কানাডার নিউ ফাউন্ডল্যান্ডে সেন্ট জন’স বন্দরে নেওয়া হয়েছে।যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি ওশানগেট এই টাইটান ডুবোজাহাজ পরিচালনা করত। ডুবোজাহাজটির পাঁচ আরোহীর মধ্যে কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা স্টকটন রাশও ছিলেন।

গতকাল ওশানগেটের ওয়েবসাইটে বলা হয়, তারা তাদের সব ধরনের ‘অনুসন্ধান ও বাণিজ্যিক কার্যক্রম’ স্থগিত করছে।ডুবোজাহাজটির আরোহীদের মধ্যে আরও ছিলেন পাকিস্তানের একটি ধনী পরিবারের সদস্য শাহজাদা দাউদ (৪৮) ও তাঁর ছেলে সুলেমান দাউদ (১৯), ব্রিটিশ অভিযাত্রী হ্যামিশ হার্ডিং (৫৮), ফরাসি ডুবোজাহাজ–বিশেষজ্ঞ পল অঁরি নাজোলে (৭৭)। সাগরের তলদেশে টাইটানের ধ্বংসাবশেষ উদ্ধার হওয়ার জায়গাটি টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ থেকে ১ হাজার ৬০০ ফুট দূরে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত