আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ‘জুন গ্লুম’ আবহাওয়া, আগামী সপ্তাহে তীব্র তাপপ্রবাহের সতর্কতা

        সান ক্লেমেন্টে সৈকতে মানব চোয়ালের অংশ উদ্ধার, তদন্ত শুরু

        পুলিশের গুলিতে ১ বছরের শিশুর মৃত্যু, উত্তপ্ত মিসিসিপির ছোট শহর

        লেবাননে ইসরায়েলি হামলার মধ্যে স্থগিত যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

        কাতারের বিলাসবহুল বিমান যুক্ত হলো এয়ার ফোর্স ওয়ান বহরে

        দক্ষিণ আফ্রিকায় এইচআইভি কর্মসূচিতে অর্থায়ন বন্ধ করছে যুক্তরাষ্ট্র

        ম্যাকআর্থার পার্কে মাদকবিরোধী অভিযান, মাঠে এলএপিডি ও ডিইএ

        দাবানল ত্রাণ ও বেকার ভাতার অর্থ আত্মসাৎ, কারাদণ্ড পেলেন টেক্সাসের নারী

        কুকুর প্রশিক্ষকের অবহেলায় ১১ কুকুরের মৃত্যু, দোষী সাব্যস্ত যুগল

        ডেলাওয়্যারের হাসপাতালে গুলিতে নিহত ১, ফিলাডেলফিয়ায় আটক সন্দেহভাজন

        নিউইয়র্কে ঘোড়ার গাড়ি দুর্ঘটনায় ভারতীয় পর্যটকের মৃত্যু

        যুক্তরাষ্ট্র–ইরান শান্তি চুক্তি স্বাক্ষর, যুদ্ধ বন্ধের পথে দুই দেশ

        ওয়ার্ল্ড কাপ দেখার অনুষ্ঠানে পানিতে ডুবে ৮ বছর বয়সী শিশুর মৃত্যু

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান তাণ্ডব, পুলিশ কর্মকর্তাসহ আহত ৫

        আদালতের কক্ষে যৌন সম্পর্ক ও মিথ্যা বলার অভিযোগে অভিযুক্ত বিচারকের ক্ষমা প্রার্থনা

        কানাডার নাগরিকত্ব সনদ ফেরত দিতে বলা হলো কিছু ‘লস্ট কানাডিয়ান’কে

        হোয়াইট হাউসের ইউএফসি ইভেন্টে হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেপ্তার ৫

        নিউইয়র্কে খামারে আগুনে পুড়ে ১৭টি ঘোড়ার মৃত্যু

        ১,৫০০ একর এলাকায় দাবানল, রিভারসাইডে জারি জরুরি উচ্ছেদ নির্দেশ

        প্রেমিকাকে হত্যার পর মেয়েকে নিয়ে পালানো লস এঞ্জেলেসের বাবা মেক্সিকোতে গ্রেপ্তার

ক্যালিফোর্নিয়ার লেকে পা পিছলে পানিতে পড়ে বাংলাদেশির মৃত্যু

ক্যালিফোর্নিয়ার লেকে পা পিছলে পানিতে পড়ে বাংলাদেশির মৃত্যু

যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ার একটি লেকে পা পিছলে পড়ে ইসরাত আজিম মিম‌‌ (২৪) নামের এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে সাউথ লেক তাহোতে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত ইসরাত আজিম মিম‌‌ নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার জয়াগ ইউনিয়নের কেগনা এলাকার যুক্তরাষ্ট্র প্রবাসী আনোয়ারুল আজিমের ছোট মেয়ে। ইসরাত আজিম মিম‌‌ বাবা-মায়ের সঙ্গে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া শহরে বসবাস করতেন। তিনি ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়াতে অধ্যয়নরত ছিলেন।

মঙ্গলবার (৪ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে সাউথ লেক তাহোতে ঘুরতে গেলে পা পিছলে পানির স্রোতে ডুবে যান তিনি। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মামাতো ভাই সাজিদ শান্ত সংবাদমাধ্যমকে বলেন, ইসরাত আজিম মিম‌‌ আমার ডলি ফুফুর মেয়ে। সে পরিবারের ছোট সন্তান। ঘুরতে গিয়ে পা পিছলে পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ জুলাই) ভার্জিনিয়া শহরে তাকে দাফন করা হবে।

যুক্তরাষ্ট্র প্রবাসী মো. মোয়াম্মেল সংবাদমাধ্যমকে বলেন, নিহতের বাবা-মা সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন। এ ঘটনায় বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত