আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

নিখোঁজের ৮ বছর পর ঘুমন্ত অবস্থায় সন্ধান

নিখোঁজের ৮ বছর পর ঘুমন্ত অবস্থায় সন্ধান

এলএবাংলাটাইমস

হিউস্টনের এক কিশোর আট বছরের বেশি সময় আগে হারিয়ে যায়। বয়সে এখন তিনি তরুণ। কয়েক দিন আগে স্থানীয় একটি চার্চের সামনে ঘুমন্ত অবস্থায় তাঁর খোঁজ পাওয়া যায়। পুলিশের দেওয়া তথ্যে এমনটাই জানা গেছে।

নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে কাজ করা টেক্সাস সেন্টারের এক নিখোঁজ বিজ্ঞপ্তি অনুযায়ী, রুডলফ ‘রুডি’ ফারিয়াস চতুর্থ নামের এই ব্যক্তি ২০১৫ সালের ৬ মার্চ নিখোঁজ হন। জানা গেছে, ১৭ বছর বয়সী ফারিয়াস দুটি পোষ্য কুকুরকে নিয়ে উত্তর হিউস্টনে ঘুরতে বের হয়ে উধাও হয়ে যান।

গত ২৯ জুন হিউস্টন পুলিশ বিভাগ একটি ফোন পায়। পূর্ব হিউস্টনের ওই চার্চের ফোনে সাড়া দেয় পুলিশ। পরে ওই ব্যক্তি ফারিয়াস বলে তাঁরা নিশ্চিত হতে পারেন বলে পুলিশ বিভাগের এক মুখপাত্র জানান।

ফারিয়াস বিগত বছরগুলোয় কোথায় ছিলেন, তা স্পষ্ট নয়। এতগুলো দিন তিনি কোথায় অবস্থান করেছেন, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি পুলিশ কর্মকর্তারা। যে ফোনকলের কল্যাণে তিনি পরিবারের সঙ্গে মিলিত হতে পেরেছেন, সেই ফোনের প্রেক্ষাপটও জানা যায়নি।

পরিবারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে ফারিয়াসের মা জেনি স্যান্টানা বলেন, মানসিক আঘাত কাটিয়ে ওঠার জন্য তাঁকে (ফারিয়াস) প্রয়োজনীয় সেবা দেওয়া হচ্ছে।

বিবৃতিতে বলা হয়, ফারিয়াস কথা বলতে পারেন না। তিনি পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারেননি। এক দয়ালু ব্যক্তি তাঁকে দেখতে পেয়ে ৯১১ নম্বরে কল দেন। তাঁর নিখোঁজ থাকার বিষয়ে পরিবারের কাছে আর কোনো তথ্য নেই বলেও বিবৃতিতে জানানো হয়েছে।

হিউস্টনের অগ্নিনির্বাপণ বিভাগের প্রধান স্যাম পেনিয়া বলেন, পুলিশের অনুরোধে সাড়া দিয়ে ঘটনাস্থলে যান হিউস্টন অগ্নিনির্বাপণ বিভাগের কর্মীরা। যখন তাঁরা ঘটনাস্থলে পৌঁছান, সেখানে ফারিয়াসের মা নিজেও উপস্থিত ছিলেন।

পেনিয়া বলেন, সেখানে ফারিয়াসের শারীরিক অবস্থা পরীক্ষা করে দেখা হয়। তবে তিনি হাসপাতালে যেতে অস্বীকৃতি জানান। একপর্যায়ে ফারিয়াসকে সঙ্গে করে নিয়ে যায় তাঁর পরিবার ও পুলিশ।

পুলিশ জানায়, প্রথমে যখন ফারিয়াসকে পাওয়া যায়, তাঁর সঙ্গে একটি জিনিস ছিল, যার মাধ্যমে পরিবারের এক সদস্যকে শনাক্ত করা হয়। পরে পরিবারের ওই সদস্যকে ফোন করা হলে তাঁর মা ঘটনাস্থলে আসেন।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত