আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

ইউক্রেন যুদ্ধে পুতিনের জয়ী হওয়ার সম্ভাবনাই নেই: বাইডেন

ইউক্রেন যুদ্ধে পুতিনের জয়ী হওয়ার সম্ভাবনাই নেই: বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইতিমধ্যে ইউক্রেন যুদ্ধে হেরে গেছেন। গতকাল বৃহস্পতিবার ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে দেশটির প্রেসিডেন্ট সাউলি নিনিসটোর সঙ্গে করা এক যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন বাইডেন।

ইউক্রেন যুদ্ধে পুতিনের জয়ী হওয়ার কোনো সম্ভাবনাই নেই বলে মন্তব্য করেন বাইডেন। তাঁর আশা, ইউক্রেনের পাল্টা আক্রমণ মস্কোকে আলোচনার টেবিলে আসতে বাধ্য করবে। বাইডেন যখন এমন কথা বলছেন, তখন ইউক্রেনে নতুন করে হামলা শুরু করেছে রাশিয়া। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে পারমাণবিক অস্ত্র ব্যবহারেরও আশঙ্কা আছে। তবে বাইডেন বলেছেন, রুশ প্রেসিডেন্ট পুতিনের পারমাণবিক অস্ত্র ব্যবহারের কোনো বাস্তবিক আশঙ্কা তিনি দেখছেন না। এ ছাড়া ইউক্রেন যুদ্ধ বছরের পর বছর ধরে চলবে বলে মনে করেন না বাইডেন।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর নতুন সদস্য হয়েছে ফিনল্যান্ড। দেশটি সফরে গিয়ে বাইডেন বলেন, ইউক্রেনও একদিন এ জোটে যোগ দেবে। তবে ইউক্রেনের সদস্যপদের ব্যাপারে সদ্যসমাপ্ত ন্যাটোর শীর্ষ সম্মেলনে জোটটির নেতারা কিয়েভকে সুনির্দিষ্ট কোনো সময়রেখা দিতে ব্যর্থ হয়েছেন। সামরিক জোটটিতে যোগদানের বিষয়ে ন্যাটোর নেতাদের কাছ থেকে একটি সুস্পষ্ট সময়রেখা আশা করেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কিন্তু তিনি আশাহত হয়েছেন।

লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে ন্যাটোর শীর্ষ সম্মেলনে বলা হয়েছে, শর্ত পূরণ হলেই কেবল তারা ইউক্রেনকে এ জোটে আমন্ত্রণ জানাবে। কিন্তু বাইডেন বলেছেন, যুদ্ধরত কোনো দেশ ন্যাটোর সদস্য হতে পারে না। ইউক্রেনের এখন ন্যাটোতে যোগদানের মানে হলো ‘তৃতীয় বিশ্বযুদ্ধ’। তবে কিয়েভ একদিন এ জোটের সদস্যপদ পাবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত