আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নারীসহ নিহত ৪

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নারীসহ নিহত ৪

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে বন্দুক হামলায় নারীসহ চারজন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার সকালে যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় এই অঙ্গরাজ্যটির একটি শহরে এই হামলা ও প্রাণহানির ঘটনা ঘটে। খবর সিএনএনের

হ্যাম্পটন পুলিশ ডিপার্টমেন্টের প্রধান জেমস টার্নার বলেছেন, নিহতরা সবাই প্রাপ্তবয়স্ক। তাদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী। তবে পরিবারগুলোর নিরাপত্তার স্বার্থে নিহতদের নাম প্রকাশ করা হচ্ছে না। গুলিবর্ষণের বিষয়ে তিনি বলেন, ‘হ্যাম্পটনে এটি দুঃখের দিন। এটা আমাদের জন্য স্বাভাবিক কোনো ঘটনা নয় এবং আমরা সবাই একসাথে শোক করব। অভিযুক্ত ব্যক্তিটিকে বিচারের আওতায় আনতে নিজেদের ক্ষমতায় থাকা সবকিছু করবে পুলিশ বিভাগ।’

প্রতিবেদনে বলা হয়েছে, হামলার পরপরই অভিযুক্ত হামলাকারী পালিয়ে যায় এবং তাকে এখনও আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় ৪০ বছর বয়সী আন্দ্রে লংমোর নামে এক ব্যক্তিকে সন্দেহ করছে যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা। অভিযুক্ত এই ব্যক্তি হ্যাম্পটনের বাসিন্দা বলে জানানো হয়।

হেনরি কাউন্টি শেরিফ রেজিনাল্ড স্ক্যান্ড্রেট বলেছেন, হত্যার অভিযোগে লংমোরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। সন্দেহভাজন ব্যক্তি লংমোরকে সম্বোধন করে তিনি বলেন, ‘আপনি যেখানেই থাকুন, গর্তের ভেতর থাকলেও খুঁজে বের করে বিচারের মুখোমুখি করব।’



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত