আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

যুক্তরাষ্ট্র দূতাবাসে স্টুডেন্ট ভিসার জন্য ‘সুপার ফ্রাইডে’ পালন

যুক্তরাষ্ট্র দূতাবাসে স্টুডেন্ট ভিসার জন্য ‘সুপার ফ্রাইডে’ পালন

এলএবাংলাটাইমস

স্টুডেন্ট ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকারের জন্য ‘সুপার ফ্রাইডে’ আয়োজন করেছিল ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস। গতকাল শুক্রবার (১৪ জুলাই) এ আয়োজন করে। এদিন দূতাবাসের কনস্যুলার কর্মীরা অতিরিক্ত সময় কাজ করার মাধ্যমে নন-ইমিগ্র্যান্ট স্টুডেন্ট ভিসার জন্য আবেদনকারী ৫০০-এর বেশি শিক্ষার্থীর সাক্ষাৎকার নেন।

ঢাকাস্থ মার্কিন দূতাবাসের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গত বছর থেকে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মীরা বাংলাদেশি নাগরিকদের ভিসা পাওয়ার সময় কমাতে ১৬টি সাপ্তাহিক ছুটির দিনে নিবেদিতভাবে কাজ করার মধ্য দিয়ে শিক্ষার্থীসহ ৬ হাজারের বেশি নন-ইমিগ্র্যান্ট ভিসা আবেদনকারী এবং ২ হাজারের বেশি ইমিগ্র্যান্ট (অভিবাসী) ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকার নিয়েছে।

২০২১-২২ শিক্ষাবর্ষে ২০০টিরও বেশি দেশ থেকে ৯ লক্ষ ৪৮ হাজার ৫১৯ জন আন্তর্জাতিক শিক্ষার্থী যুক্তরাষ্ট্রের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে। ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস বর্তমানে স্টুডেন্ট ভিসা দেওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের বিশ্বব্যাপী দূতাবাস ও কনস্যুলেটগুলোর মধ্যে সপ্তম স্থানে রয়েছে। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা ২০১০-১১ শিক্ষাবর্ষের ২ হাজার ৮০০ জন থেকে বেড়ে ২০২১-২২ শিক্ষাবর্ষে ১০ হাজার ৫৯৭ জন হয়েছে।

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশি শিক্ষার্থীদের স্বাগত জানায়। বাংলাদেশি শিক্ষার্থীরা যুগান্তকারী গবেষণায় নিয়োজিত হওয়া থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ক্যাম্পাস জীবনকে সমৃদ্ধ করার মধ্য দিয়ে পুরো আমেরিকা জুড়ে তাদের সাফল্যের স্বাক্ষর রেখে চলেছে। আমরা এটা দেখে উচ্ছ্বসিত যে আরও বেশি সংখ্যক বাংলাদেশি শিক্ষার্থী অধ্যয়নের জন্য যুক্তরাষ্ট্রকে বেছে নিচ্ছেন।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত