আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

হ্যাম্পটন শহরে বন্দুক হামলায় ৪ জনের মৃত্যু

হ্যাম্পটন শহরে বন্দুক হামলায় ৪ জনের মৃত্যু

এলএবাংলাটাইমস

জর্জিয়া অঙ্গরাজ্যের হ্যাম্পটন শহরে বন্দুকধারীর গুলিতে এক নারীসহ অন্তত ৪ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (১৫ জুলাই) সকালে এ হামলার ঘটনা ঘটে। সন্দেহভাজন হামলাকারী পলাতক রয়েছেন ও হামলার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি বলে জানিয়েছেন হেনরি কাউন্টির মুখপাত্র মেলিসা রবিনসন।

শনিবার বেলা পৌনে ১১টার দিকে তারা বন্দুক হামলার খবর সম্পর্কিত প্রথম ফোনকল পান। ডগউড লেক সাব-ডিভিশনের কাছাকাছি যে এলাকায় এ ঘটনা ঘটেছে, সেখানে বাড়িঘরের পাশাপাশি একটি ব্যাপ্টিস্ট চার্চও রয়েছে।

স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা এক সংবাদ সম্মেলনে জানান, আন্দ্রে লংমোর নামে এক ব্যক্তিকে সন্দেহভাজন হামলাকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে। অভিযুক্ত ওই ব্যক্তি হ্যাম্পটনেরই বাসিন্দা।

হ্যাম্পটন পুলিশ বিভাগের ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, এরই মধ্যে এ ঘটনার তদন্ত শুরু হয়েছে। এতে সহায়তা করছে হেনরি কাউন্টির পুলিশ বিভাগ, শেরিফ বিভাগ, হোমল্যান্ড সিকিউরিটি ও ক্রাইম সিন ইউনিট। জর্জিয়া ব্যুরো অব ইনভেস্টিগেশনকেও বিষয়টি জানানো হয়েছে।

সন্দেহভাজন হামলাকারীকে গ্রেফতারে যেকোনো তথ্য দিয়ে সাহায্যের বিনিময়ে ১০ হাজার মার্কিন ডলার পুরষ্কারও ঘোষণা করা হয়েছে। তবে স্থানীয় বাসিন্দাদের আপাতত লংমোর নামে ওই ব্যক্তির কাছে না যাওয়ার জন্য অনুরোধ করেছেন হেনরি কাউন্টি শেরিফ রেজিনাল্ড বি স্ক্যান্ড্রেট। কারণ পুলিশের ধারণা, তার কাছে এখনো অস্ত্র রয়েছে।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত