আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তহবিল সংগ্রহে বাইডেনের চেয়ে এগিয়ে ট্রাম্প

২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তহবিল সংগ্রহে বাইডেনের চেয়ে এগিয়ে ট্রাম্প

আগামী ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে অর্থ ব্যয়ের দৌড়ে এগিয়ে আছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর ব্যাংকে নির্বাচনী ব্যয় মেটাতে গত জুন শেষে জমা ছিল ২২.৫ মিলিয়ন ডলার। অন্যদিকে, এই দৌড়ে পিছিয়ে আছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। একই সময়ে তাঁর ব্যাংক অ্যাকাউন্টে ছিল ২০.১ মিলিয়ন ডলার। ফেডারেল নির্বাচন কমিশনে এসব তথ্য জামা দিয়েছেন তারা। পরে গত শনিবার এই তথ্য প্রকাশ করা হয়। খবর নিউইয়র্ক টাইমসের।

নির্বাচনের এক বছর আগে থেকেই প্রচারণা চালিয়ে যাচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা। এ জন্য তারা ফান্ড সংগ্রহ করছেন দলীয় ও অন্যান্য উৎস থেকে। কে কত অর্থ সংগ্রহ করেছেন, এ তথ্য দেশটির নির্বাচন কমিশনে জমা দিতে হয়। ট্রাম্প ৩০ জুন শেষে ২২.৫ মিলিয়ন ডলার নিয়ে তাঁর দলের সর্বোচ্চ পর্যায়ে রয়েছেন। তবে এটি তাঁর প্রার্থিতাকে এগিয়ে নেওয়ার জন্য ব্যবহার করা তহবিলের একটি অসম্পূর্ণ চিত্র।

ট্রাম্পের পরেই অর্থ সংগ্রহে এগিয়ে আছেন সাউথ ক্যারোলিনার সিনেটর টিম স্কট। তিনিও রিপাবলিকান মনোনয়নপ্রত্যাশী। তিনি সংগ্রহ করেছেন ২১ মিলিয়ন ডলার। এর পরের অবস্থানে রয়েছেন বাইডেন। তাঁর সংগ্রহে রয়েছে ২০.১ মিলিয়ন ডলার। কিন্তু তিনি ট্রাম্পের চেয়ে বেশি অর্থ সংগ্রহের কথা জানিয়েছেন। নেতা হিসেবে ডেমোক্রেট দলীয় সংগৃহীত তহবিলও কাজে লাগাতে পারেন বাইডেন।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত