আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

মার্কিন সেনাকে আটক করেছে উত্তর কোরিয়া

মার্কিন সেনাকে আটক করেছে উত্তর কোরিয়া

এলএবাংলাটাইমস

সীমান্ত অতিক্রম করে উত্তর কোরিয়ায় ঢুকে পড়া যুক্তরাষ্ট্রর এক সেনাকে আটক করা হয়েছে।  মঙ্গলবার এ ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের কর্মকর্তারা।

মার্কিন সেনা আটকের এই ঘটনা উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের নতুন সংকট তৈরি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার সীমান্তবর্তী বেসামরিক অঞ্চলের দেখভালের দায়িত্বে আছে জাতিসংঘ কমান্ড। মঙ্গলবার সকালে এক পরিদর্শনের সময় অনুমোদন ছাড়াই ওই মার্কিন সেনা সীমান্তের উত্তর কোরিয়ার অংশে ঢুকে পড়েন বলে তারা জানিয়েছে।
জাতিসংঘ কমান্ড বলেছে, সম্ভবত ওই সেনা উত্তর কোরিয়ার হেফাজতে আছে। তবে এ বিষয়ে তারা বিস্তারিত আর কোনো তথ্য দেয়নি।

সীমানা পেরিয়ে যাওয়া ওই মার্কিন সেনার সার্বিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। ঘটনার পর এক সংবাদ সম্মেলন করে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। সেখানে লয়েড অস্টিন বলেন, ‘আমরা অনেক কিছুই জানি না। জানার চেষ্টা চলছে।’

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘আমরা ধারণা করছি সে এখন উত্তর কোরিয়ার হেফাজতে আছে। আমরা গভীরভাবে বিষয়টি পর্যবেক্ষণ করছি এবং খতিয়ে দেখার চেষ্টা করছে ঘটনা কী ঘটেছিল।’

দক্ষিণ কোরিয়ায় মার্কিন বাহিনীর মুখপাত্র কর্নেল আইজ্যাক টেইলর বলেন, ঘটনাটি কীভাবে সমাধান করা যায় তা নিয়ে মার্কিন সেনাবাহিনী উত্তর কোরিয়ার সেনাবাহিনীর সঙ্গে কাজ করছে।

এদিকে হোয়াইট হাউসের মুখপাত্র জ্যাঁ পিয়েরে বলেছেন, ওই মার্কিন সেনা সম্পর্কে আরও তথ্য জেনে সমস্যা সমাধানের জন্য কাজ করছে মার্কিন প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয় এবং জাতিসংঘ। তিনি বলেন,‘আমরা এখনো প্রাথমিক পর্যায়ে আছি। বড় উদ্বেগ ওই সেনা নিরাপদ আছেন কিনা।’

তবে সীমান্ত টপকে যাওয়া মার্কিন সেনা সম্পর্কে উত্তর কোরিয়ার পক্ষ থেকে এখনো কিছুই জানানো হয়নি। জাতিসংঘে উত্তর কোরিয়া মিশনে যোগাযোগ করেও কোনো সাড়া পাওয়া যায়নি।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত