আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

স্থগিত হলো বাইডেনের নতুন অভিবাসন নীতি

স্থগিত হলো বাইডেনের নতুন অভিবাসন নীতি

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত দিয়ে অভিবাসনপ্রত্যাশীদের প্রবেশ সীমিত করতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যে নতুন বিধিনিষেধ দিয়েছেন, তা স্থগিত করেছেন দেশটির এক ফেডারেল বিচারক।

করোনা মহামারির সময় অভিবাসনপ্রত্যাশীদের ঠেকাতে আরোপ করা ‘টাইটেল-৪২’ বিধিনিষেধের মেয়াদ শেষের পর গত মে মাসে নতুন এই বিধিনিষেধ দিয়েছিল বাইডেন প্রশাসন।

বাইডেন প্রশাসনের দেওয়া বিধিনিষেধ দুই সপ্তাহের জন্য স্থগিত করেছেন ক্যালিফোর্নিয়ায় মার্কিন জেলা জজ জন টিগার। বাইডেনের নতুন বিধিনিষেধকে চ্যালেঞ্জ করে আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নসহ (এসিএলইউ) আরও কয়েকটি নাগরিক অধিকার সংগঠনের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন। তবে এর বিরুদ্ধে বাইডেন প্রশাসন আপিল করতে পারবে।

২০২১ সালে প্রেসিডেন্ট হন ডেমোক্র্যাট বাইডেন। তিনি ক্ষমতায় এসেই সাবেক প্রেসিডেন্ট রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের অনেক কট্টর নীতির পরিবর্তনের প্রতিশ্রুতি দেন। কিন্তু অভিবাসনপ্রত্যাশী ঠেকাতে সীমান্তে কড়াকড়ি আরোপে ট্রাম্পের নেওয়া সিদ্ধান্তই বহাল রেখেছেন।

গত ১১ মে থেকে কার্যকর হওয়া বাইডেনের নতুন অভিবাসন নীতিতে বলা হয়েছে, তৃতীয় কোনো দেশ হয়ে আসার সময় ওই দেশে আশ্রয় চাননি অথবা বৈধপথে যুক্তরাষ্ট্রে আসেননি এমন অভিবাসনপ্রত্যাশীরা যুক্তরাষ্ট্রে আশ্রয় পাওয়ার ক্ষেত্রে অযোগ্য বলে বিবেচিত হবেন।

নতুন বিধান কার্যকর হওয়ার পর সম্প্রতি গত কয়েক মাসে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে আসা অভিবাসীদের সংখ্যা নাটকীয়ভাবে হ্রাস পেয়েছে। তবে বাইডেনের নেওয়া নীতি স্থগিত থাকলে সীমান্তে আবারও অভিবাসনপ্রত্যাশীদের ঢল নামতে পারে কি না, এখন সেই প্রশ্ন উঠেছে।

বাইডেনের অভিবাসন নীতি স্থগিত করে ৩৫ পৃষ্ঠার আদেশে বিচারক টিগার বলেন, যুক্তরাষ্ট্রের আইনে স্পষ্ট বলা আছে, অবৈধভাবে সীমান্ত পাড়ি আশ্রয় পাওয়ার ক্ষেত্রে বাধা হতে পারে না।

এলএবাংলাটাইমস/এজেড

 

 

শেয়ার করুন

পাঠকের মতামত