আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

নাইজারের পদচ্যুত প্রেসিডেন্টের মুক্তি চাইলেন অ্যান্টনি ব্লিঙ্কেন

নাইজারের পদচ্যুত প্রেসিডেন্টের মুক্তি চাইলেন অ্যান্টনি ব্লিঙ্কেন

আফ্রিকার দেশ নাইজারের ‘পদচ্যুত’ প্রেসিডেন্ট মোহাম্মদ বাজোমের অবিলম্বে মুক্তি চেয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন এখন নিউজিল্যান্ড সফরে রয়েছেন। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি প্রেসিডেন্ট বাজোমের মুক্তি চান।

ব্লিঙ্কেন সাংবাদিকদের বলেন, ‘আজ সকালেই আমি প্রেসিডেন্ট বাজোমের সঙ্গে ফোনে কথা বলেছি। তাঁকে স্পষ্টভাবে জানিয়েছি, নাইজারে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে তাঁর প্রতি যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন রয়েছে।’

এ সময় ব্লিঙ্কেন আরও বলেন, ‘আমরা প্রেসিডেন্ট মোহাম্মদ বাজোমের অবিলম্বে মুক্তি চাই।’ গতকাল বুধবার মোহাম্মদ বাজোমকে রাজধানী নিয়ামেইর প্রেসিডেন্ট প্রাসাদে বন্দী করা হয়। নাইজারের প্রেসিডেন্ট গার্ডের সদস্যরা তাঁকে বন্দী করেন। সেখানে মোহাম্মদ বাজোম কী অবস্থায় আছেন, তা জানা যায়নি। এরপর নাইজারের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক বিবৃতিতে দেশটির সেনারা জানান, প্রেসিডেন্ট মোহাম্মদ বাজোমকে পদচ্যুত করা হয়েছে।

টিভির পর্দায় কর্নেল-মেজর আমাদোউ আবদ্রামানে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমেই অবনতি, সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে বিদ্যমান অব্যবস্থাপনার জেরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিবৃতিতে জানানো হয়, ক্ষমতার পালাবদলের টালমাটাল পরিস্থিতিতে নাইজারে সংবিধান স্থগিত করা হয়েছে। সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে। দেশজুড়ে জারি করা হয়েছে কারফিউ। দেশের সব ‘সরকারি প্রতিষ্ঠানের’ কার্যক্রম আপাতত স্থগিত থাকবে।

এদিকে পশ্চিম আফ্রিকার প্রধান আঞ্চলিক ও অর্থনৈতিক জোট ‘ইকোয়াস’ বলেছে, সামরিক অভ্যুত্থান চেষ্টার খবরে তারা উদ্বিগ্ন। এ ঘটনায় জড়িত ‘বিশ্বাসঘাতক’ সেনাদের অবিলম্বে এমন কাজ বন্ধ করার আহ্বান জানিয়েছে আফ্রিকান ইউনিয়ন।

 


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত